প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় রান করেও জয় পায়নি। তারা নির্ধারিত ওভারে ২২০ রান তুললেও শেষ পর্যন্ত ছয় উইকেটে হেরে যায়। ব্যাটিং বিভাগ ভালো পারফরম্যান্স করলেও বোলিংয়ে ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে, যা দলের পরাজয়ের অন্যতম কারণ। দ্বিতীয় ম্যাচে বোলাররা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে। অধিনায়ক ইশান কিশানের দুর্দান্ত ইনিংস এবং অনিকেত ভার্মার গুরুত্বপূর্ণ অবদানে ভর করে দলটি নয় উইকেটে ২০১ রান করে। কিন্তু বোলাররা সেই রান রক্ষা করতে পারেননি। অনবদ্য ব্যাটিং করেন আরসিবির বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কলরা। ফলে চার উইকেটে হারতে হয় অরেঞ্জ আর্মিদের।
advertisement
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ত্রিশটি ম্যাচে তারা কুড়িটি জয় পেয়েছে, যেখানে হায়দরাবাদের জয় মাত্র দশটি। তাই পরিসংখ্যান কলকাতার পক্ষে থাকলেও, এই ম্যাচে দুই দলই জয়ের জন্য সর্বশক্তি দিয়ে লড়বে, এমনটাই আশা করছেন সমর্থকেরা।
এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, উমরান মালিক।
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য় একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক ও উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত বর্মা, হর্শ দুবে, হার্শল প্যাটেল, জয়দেব উনাদকাট, ইশান মালিঙ্গা।
