TRENDING:

KKR vs SRH : ৬ ফিট ৮ ইঞ্চির পেসারে জব্দ অভিষেক শর্মা, ঈশান কিষাণ! ইডেনে কেকেআরের কামব্যাক, ৭৫ লাখ টাকায় 'রত্ন' পেয়েছে নাইটরা!

Last Updated:

KKR vs SRH : তিনিই এবারের আইপিএলের সব থেকে দীর্ঘদেহী ক্রিকেটার। ৭৫ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে কেকেআর। সেই ব্লেসিং মুজারবানিকে চেনেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : জিম্বাবোয়ের তারকা পেসার তিনি। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ শীর্ষ পাঁচ উইকেট শিকারিদের একজন। ব্লেসিং মুজারাবানিকে নিয়ে স্বপ্ন দেখেছিল কেকেআর।
মুজারবানির সাফল্য।
মুজারবানির সাফল্য।
advertisement

সেই মুজারবানি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমানের পরিবর্তে। মুজারাবানি পাকিস্তান সুপার লিগ ছেড়ে এসেছেন আইপিএলে খেলবেন বলে। আর এদিন আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট তুলে নিলেন তিনি।

ইসলামাবাদ ইউনাইটেড দলে শামার জোসেফের পরিবর্তে প্রায় ১.১০ কোটি পাকিস্তানি রুপিতে (প্রায় ৩৬.৪৪ লক্ষ ভারতীয় টাকা) চুক্তিবদ্ধ হয়েছিলেন মুজারবানি। কিন্তু কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে তিনি প্রায় ৭৫ লক্ষ ভারতীয় রুপির (প্রায় ২.৫০ কোটি পাকিস্তানি রুপি) চুক্তি পেয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি।

advertisement

আইপিএলের দৈনিক ভাতা এবং লাভজনক ব্র্যান্ড প্রচারের সুযোগগুলো হিসব করলে মোট আয়ের পরিমাণ এতটাই বেশি হয় যে পিসিবি-র নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকিও বিদেশি খেলোয়াড়দের কাছে গৌণ হয়ে যায়।

এদিন সানরাইজার্সের হয়ে দুর্দান্ত শুরু করেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। একটা সময় মনে হচ্ছিল, সানরাইজার্স অনায়াসে ২২০-২৩০ রানের গণ্ডি পেরিয়ে যেতে পারবে। তবে তাদের একই ওভারে দুবার ঝটকা দিলেন মুজারবানি। প্রথমে তুলে নিলেন ভারতীয় দলের তারকা ঈশান কিষাণকে। তার পর আউট করলেন টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মাকে। আপাতত ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন- ১৪০ কেজি ওজনের আনফিট ক্রিকেটার! আইপিএল কাঁপিয়েছিলেন, এখন কোথায়?

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
আরও দেখুন

তিনি আনুমানিক ৬ ফিট ৮ ইঞ্চি লম্বা। এই বছর আইপিএল টুর্নামেন্টে তিনিই সবচেয়ে দীর্ঘদেহী ক্রিকেটার হতে চলেছেন। ব্লেসিং মুজারাবানি জিম্বাবোয়ের হারারেতে থাকতেন। মাত্র ৭ বছর বয়সে তিনি স্থানীয় একটি ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন। ৮ বছর বয়সে পা রাখতে না রাখতেই বাবা-মা দুজনকেই হারান তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs SRH : ৬ ফিট ৮ ইঞ্চির পেসারে জব্দ অভিষেক শর্মা, ঈশান কিষাণ! ইডেনে কেকেআরের কামব্যাক, ৭৫ লাখ টাকায় 'রত্ন' পেয়েছে নাইটরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল