TRENDING:

KKR vs RCB: আইপিএলে ইডেনে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু অনলাইনে, ন্যূনতম দাম ৯০০ টাকা

Last Updated:

KKR vs RCB Match Tickets: দুপুর ১২ টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু। টিকিটের ন্যূনতম দাম ৯০০ টাকা। অনলাইনে টিকিট পাওয়া যাবে ‘বুক মাই শো’ অ্যাপে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঈরণ রায় বর্মন, কলকাতা: প্রতীক্ষার অবসান। আইপিএলের টিকিট বিক্রি নিয়ে বড় আপডেট। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি। ২২ মার্চ ইডেনে কেকেআর বনাম আরসিবি বিরাট ম্যাচ। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ অর্থাৎ শুক্রবার। দুপুর ১২টা থেকে শুরু হবে টিকিট বিক্রি অনলাইনের মাধ্যমে। নূন্যতম টিকিটের দাম ধার্য করা হয়েছে ৯০০ টাকা। কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, সর্বোচ্চ গ্যালারি টিকিটের দাম ৩০০০ টাকা পর্যন্ত রয়েছে। বক্সের টিকিট ৩৫,০০০ টাকা দাম প্রথম ম্যাচের জন্য। অনলাইনে টিকিট পাওয়া যাবে ‘বুক মাই শো’ অ্যাপে।
আইপিএলে ইডেনে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু অনলাইনে
আইপিএলে ইডেনে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু অনলাইনে
advertisement

গতবারের ন্যূনতম টিকিটের দাম ছিল ৭৫০ টাকা। তবে এবার সেটা ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৯০০ টাকা হচ্ছে। কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বাড়ছে বলে খবর। অনলাইনে শুধুমাত্র টিকিট বিক্রি হবে।

আরও পড়ুন- সপ্তাহান্তে কাজ করতে অস্বীকার করলেন ভিডিও এডিটর, জবাবে যা বললেন বস… নেটপাড়া জুড়ে পড়ে গেল ছি ছি !

advertisement

অন্যদিকে কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, টিকিটের দাম নিয়ে অভিনব একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম পরিবর্তিত হবে। যার অর্থ, বিরাটের আরসিবি বা ধোনির চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো বড় দলের বিরুদ্ধে ইডেনে কেকেআরের ম্যাচের টিকিটের দাম বেশি রাখা হতে পারে। অন্য ম্যাচগুলোর টিকিটের দাম কম। এইভাবে টিকিটের দামের তারতম্যের ঘটনা আগে ইডেনে যা কখনও হয়নি। ফলে ২২ মার্চ কেকেআর বনাম আরসিবি, ৭ মে কেকেআর বনাম সিএসকে ম্যাচের জন্য টিকিটের দাম অন্যান্য ম্যাচের টিকিটের দামের চেয়ে বেশি হতে চলেছে। ফলে বিরাট, মহেন্দ্র সিং ধোনি দর্শনের খরচ মহার্ঘ্য হচ্ছে।

advertisement

আরও পড়ুন– আইপিএলে কড়া নিয়ম চালু করল BCCI, ক্রিকেটারদের জন্য টিম বাস বাধ্যতামূলক, পরিবারের প্রবেশেও নিষেধাজ্ঞা

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহ্যের স্মৃতি বয়ে চলেছে ‘গায়েন গার্ডেন’!ধান্যকুড়িয়ার ইতিহাসের নীরব সাক্ষী
আরও দেখুন

ইডেনের দর্শক আসন প্রায় ৬৪ হাজার। ‌ অনলাইনে প্রথম পর্বে কত টিকিট ছাড়া হবে তা চূড়ান্ত নয়। কারণ ১৫ শতাংশ টিকিট সিএবির অধীনে থাকে। যে টিকিট অনুমোদিত ৯৪টি ক্লাব, জেলা, বিশ্ববিদ্যালয়-সহ প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে বন্টন করা হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RCB: আইপিএলে ইডেনে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি শুরু অনলাইনে, ন্যূনতম দাম ৯০০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল