TRENDING:

IPL 2022: আজ আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর, পয়েন্ট টেবলে কে কোথায় দাঁড়িয়ে

Last Updated:

আইপিএল ২০২২ পয়েন্ট টেবলে দাপট কাদের, কারাই বা এগিয়ে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আইপিএল ২০২২  (IPL 2022) শুরু হয়ে গেছে ধামাকাদার স্টাইলে৷ ১০ দলের টক্করের লড়াইতে ব্যাটে-বলে পারফরম্যান্সের পাশাপাশি দেখা যাচ্ছে নিত্য নতুন প্রতিভাকে৷ ক্রিকেটের ভরপুর আনন্দ নিচ্ছেন ক্রিকেট ফ্যানরা৷ এখনও অবধি পাঁচটি ম্যাচ খেলা হয়েছে অর্থাৎ  দশটি দলই নিজেদের প্রথম ম্যাচ খেলে নিয়েছে৷ আজ রাতে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB)৷ তার আগে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবলে (IPL Point Table) কোন দল কোথায় রয়েছে৷
ipl 2022: points table - Photo- File
ipl 2022: points table - Photo- File
advertisement

মঙ্গলবার রাতে আইপিএল ২০২২ -র  (IPL 2022)  রাতে লড়াইতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (SRH vs RR)৷ এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৬১ রানে হেরে গেছে৷ রাজস্থান প্রথমে ব্যাট করে ২১০ রান করেছিল৷ জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ দল  (Sunrisers Hyderabad) ১৪৯ রানই করতে পারে৷ রাজস্থানের এই জয় থেকে বড় ফায়দা হয়৷ এই ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন৷ তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন৷

advertisement

আইপিএল ২০২২ পয়েন্ট টেবল অনুযায়ি পাঁচটি দল একটি করে ম্যাচ জিতেছে আর পাঁচটি দল নিজেদের প্রথম ম্যাচ হেরেছে৷ ফলে প্রথম পাঁচটি জয়ী দলের সকলেরই পয়েন্ট ২ করে কিন্তু রানরেটের ভিত্তিতে এক থেকে পাঁচ অবধি দাঁড়িয়েছে৷  +3.050  রানরেটে পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্স  (+0.914) দ্বিতীয় স্থানে রয়েছে, পঞ্জাব কিংস (+0.697) তিন নম্বরে, কলকাতা নাইট রাইডার্স (+0.639) চতুর্থ স্থানে, গুজরাত টাইটান্স  (+0.286) পাঁচ নম্বরে রয়েছে৷ জয়ের কারণে সমস্ত দল নিজেদের তালিকায় জায়গা করে নিয়েছে৷

advertisement

আরও পড়ুন - Sara Tendulkar Gossip: গাড়িতে বাজছে হৃতিক রোশনের ‘না তুম জানো না হাম’ কার সঙ্গে লং ড্রাইভে সুন্দরী সারা

সানরাইজার্স হায়দরাবাদ সবচেয়ে নিচে রয়েছে

পয়েন্ট টেবল দেখলে কেএল রাহুলের অধিনায়কত্বে লখনউ সুপার জায়ন্টস (-0.286) ৬ নম্বরে রয়েছে৷ এমএস ধোনি -র সিএসকে (-0.639) সপ্তম স্থানে, বিরাট কোহলির আরসিবি (-0.697)  পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে, মুম্বই ইন্ডিয়ান্স  (-0.914) নবম স্থানে এবং সানরাইজার্স হায়দরাবাদ  (-3.050) সবচেয়ে নিচে ১০ নম্বর স্থানে রয়েছে৷ এই সমস্ত পাঁচটি দল প্রথম জয়ের খোঁজে রয়েছে৷ ৩০ মার্চ আরসিবি বনাম কেকেআর (RCB vs KKR)  ম্যাচ৷

advertisement

অরেঞ্জ ক্যাপে (Orange Cap) ফ্যাফ ডু প্লেসিস (Faf Du Plessis) এখনও অবধি রানের নিরিখে এক নম্বরে রয়েছে৷ তাঁর রান ৮৮৷ মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিষান ৮১ রান করে দু নম্বরে রয়েছেন, তিন নম্বরে ৫৭ রান করে রয়েছেন এডেন মার্করম৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

পার্পল ক্যাপে (Purple Cap) এখনও অবধি ৫ জন বোলার ৩ টি করে উইকেট নিয়েছেন৷ কুলদীপ যাদব, ডয়েন ব্র্যাভো, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, বাসিল থাম্পি রয়েছেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আজ আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর, পয়েন্ট টেবলে কে কোথায় দাঁড়িয়ে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল