TRENDING:

Ind W vs Pak W: পাকিস্তান বধ করে বিশ্বকাপে অভিযান শুরু ভারতীয় মহিলাদের, ব্যাট -বল দুই বিভাগেই দুরন্ত মেয়েরা

Last Updated:

রবিবার নিউজিল্যান্ডে বিশ্বকাপের আসর জমজমাট৷ ভারত বনাম পাকিস্তান ( (IND W vs PAK W)) বিশ্বকাপের (Women's Cricket World Cup 2022) প্রথম ম্যাচে ভারত জিতল ১০৭ রানে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মহিলা দল - ২৪৪ /৭
 India women vs Pakistan women Score, Women's Cricket World Cup 2022: India women team starts their campaign by winning against Pakistan- Photo Courtesy- ICC World Cup/ Twitter
India women vs Pakistan women Score, Women's Cricket World Cup 2022: India women team starts their campaign by winning against Pakistan- Photo Courtesy- ICC World Cup/ Twitter
advertisement

পাকিস্তান মহিলা দল - ১৩৭

#মাউন্ট মাউনগুনাই: রবিবার সাত সকালে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ধুন্ধুমার৷ পুরুষদের ক্রিকেট হক বা মহিলাদের ক্রিকেট (Women's Cricket World Cup 2022) , আজ অবধি পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে কখনও পাকিস্তানের কাছে হারেনি ভারত আর এদিনও সেই ধারাই অব্যহত রাখত মিতালি রাজ এন্ড কোং৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই দাপট ধরে রেখে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ওমেন ইন ব্লু৷ এদিন ভারত বনাম পাকিস্তান ( (IND W vs PAK W)) বিশ্বকাপের  (Women's Cricket World Cup 2022)  প্রথম ম্যাচে ভারত জিতল ১০৭ রানে৷ এদিন ৪৩ ওভারে ১০ উইকেট খুইয়ে পাকিস্তান ১৩৭ রান করতে পারে৷

advertisement

এদিন জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ছিল ২৪৫ ৷ বল হাতে ম্যাচের একটা সময় দাপট দেখালেও ব্যাট হাতে একটা সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেনি পাকিস্তান৷ বল হাতে সফলতম রাজেশ্বরী গায়কোয়াড়৷ তাছাড়া ঝুলন গোস্বামী, স্নেহ রানা ২ টি করে উইকেট নেন৷

এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ওপেনার সিদরা আমিনের৷ তিনি ৩০ রান করে ঝুলন গোস্বামীর শিকার৷ তাছাড়া অনেকেই  দু অঙ্কের রান করলেও ২০ কোটাও পেরোতে পারেননি৷

advertisement

পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হয়ে এদিন ব্যর্থ পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ, তরুণ আলিয়া রাজ, ফতিমা সানারাও৷

ফলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বধ করে এবারে মহিলা ক্রিকেট বিশ্বকাপে অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল৷

আরও পড়ুন - Shane Warne Passes Away: প্রতি রাতের ভাড় ১০০০ ডলার! ‘বন্ধুদের’ সঙ্গে এই রিসর্টে ছুটি কাটাতে গিয়েই মৃত্যু ওয়ার্নের

মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's Cricket World Cup 2022)  মুখোমুখি ভারতীয় মহিলা দল ও পাকিস্তান মহিলা দল (IND W vs PAK W)৷ নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে শুরুটা মন্দ হয়নি ভারতীয় মহিলা দলের৷  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ৷

ওপেন করতে নেমে চাপের ম্যাচে শুরুটা ভালই করেন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana) ৷ কিন্তু মারকুটে শেফালি ভর্মা চাপের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে প্রথমেই ফ্লপ৷ তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান৷ তারপর দীপ্তি শর্মার সঙ্গে জুটিতে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করেন স্মৃতি মন্ধানা৷ তাঁদের জুটিতে ওঠে ৯২ রান ৷ স্মৃতি ৫২ রান করেন ও দীপ্তি ৪০ রান করেন৷

কিন্তু এরপর ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মিতালি রাজ ও হরমনপ্রীত কউর৷ দুজনেই ভারতীয় মহিলা দলের নির্ভরযোগ্য ব্যাট ৷ ভারতীয় মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দলের বিশ্বকাপের ম্যাচে মিতালি ৯ ও হরমনপ্রীত ৫ রান করেন৷ ফ্লপ বাংলার রিচা ঘোষও তিনি ১ রান করেন৷ এই সময় ম্যাচের ওপর চেপে বসেছিল পাকিস্তান মহিলা দল৷

আরও পড়ুন - Shane Warne Passes Away: প্রতি রাতে নতুন মহিলা, ড্রাগ নেওয়া, তাঁরই হাতে বল অফ সেঞ্চুরি, রঙিন ওয়ার্ন

কিন্তু সপ্তম উইকেট জুটিতে স্নেহা রানা ও পূজা ভাৎসাকর জুটিতে ১০০ রান তুলে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতকে ম্যাচে ফেরান৷  স্নেহ ও পূজা দুজনেই অর্ধশতরান পূরণ করেন৷ স্নেহ ৪৮ বলে ৫৩ রান করেন৷ অন্যদিকে পূজা ৫৯ বলে ৬৭ রান করেন৷ স্নেহ-র এটা বিশ্বকাপে প্রথম ম্যাচ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই ধরণের পারফরম্যান্সে সকলেরনজর কাড়লেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

সকলের সহযোগিতায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করেন তাঁরা৷ এদিন ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের হয়ে নিদা দার, নাসরা সান্ধু ২ টি করে উইকেট নেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind W vs Pak W: পাকিস্তান বধ করে বিশ্বকাপে অভিযান শুরু ভারতীয় মহিলাদের, ব্যাট -বল দুই বিভাগেই দুরন্ত মেয়েরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল