TRENDING:

IND vs NZ: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে এক বলও হল না, আজকের ম্যাচ পরিত্যক্ত

Last Updated:

ওয়েলিংটনে খেলা হল না এক বলও ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়েলিংটন:  ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ একটা বলও না খেলে পরিত্যক্ত হল৷ এরপরের ম্যাচ মাউন্ট মাউনগুনাইতে রবিবার৷
IND vs NZ: match abondoned without playing a ball  - Photo Courtesy- BCCI/Twitter
IND vs NZ: match abondoned without playing a ball - Photo Courtesy- BCCI/Twitter
advertisement

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ভিলেন বৃষ্টি৷ লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে আর তার জেরে টসও অবধি হতে পারেনি৷  প্রচণ্ড বৃষ্টি চলছেই ফলে মাঠও কভার সরানো যাচ্ছিল না৷

আরও পড়ুন -  Weather Update: প্রবল বৃষ্টি থামার নাম নেই, টসও গেল পিছিয়ে, ইন্ডোরে যা করছে ভারতীয় দল

advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপের এক সপ্তাহ পরে ভারত ও নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলছে৷ এই ম্যাচে খেলবে  টি টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল থেকে হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট৷ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দলই নিজের নিজের গ্রুপ থেকে প্রথমে থেকে সেমিফাইনালে গেলেও ভারত -ইংল্যান্ডের কাছে এবং নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল৷

তবে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের থেকে ভারতীয় ক্রিকেট দল যা ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে অংশ নিচ্ছে তারা অনেকেই আলাদা৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ বিশ্রামে৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ ব্রিগেড এই সিরিজে নিজেদের পরীক্ষা করে নেবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

এদিকে খেলা পিছিয়ে টিম ইন্ডিয়া বিন্দাসভাবে ইন্ডোরেই খেলাধুলো করছে৷ তরুণদের নিয়ে হার্দিক ব্যাটিং লাইনআপ কীভাবে সামলান তার মধ্যে থেকেই উমরান মালিক বোলিংয়ে ফেরায় খানিকটা চাপমুক্ত পান্ডিয়া৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে এক বলও হল না, আজকের ম্যাচ পরিত্যক্ত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল