মেগা ফাইনাল ম্যাচে টস ভাগ্য টস ভাগ্য সাথ দিল ভারতীয় দলের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটিং উইকেটে টার্গেট দেখে রণনীতি সাজাতে এবং রাতে ডিউ ফ্যাক্টর হলে ব্যাটাররা যাতে বেশি সুবিধা পায়, সেই কারণেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত কিউই অধিনায়কের। তবে টস হেরে খুব একটা হতাশ নন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি টস জিতলে প্রথমে ব্যাট করতেন বলেই জানান। বড় রান বোর্ডে দিতে পারলে বোলাররার প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারবে বলেই মনে করেন ভারত অধিনায়ক। ভারতের একাদশে কোনো বদল নেই।
advertisement
এক ঝলকে দেখে নিন টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, জেমন নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেকব ডাফি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড নেই। ইতিহাস বলছে, টি–২০ বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড যখনই মুখোমুখি হয়েছে, প্রতিবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২০০৭ সালের প্রথম টি–২০ বিশ্বকাপ, ২০১৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কিংবা ২০২১ সালের গুরুত্বপূর্ণ ম্যাচ—সব ক্ষেত্রেই ভারতকে হারিয়েছে কিউইরা। এবার শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে আগামী কয়েক ঘণ্টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
