TRENDING:

Abhishek Sharma : বাবাকে যা বলেছিলেন, সেটাই করে দেখালেন অভিষেক শর্মা! এমন ছেলেকে নিয়ে গর্ব হবে যে কোনও বাবা-মায়ের

Last Updated:
Abhisheks Sharma : টি-২০ বিশ্বকাপ ২০২৬ ফাইনালে দুরন্ত হাফ সেঞ্চুরি অভিষেক শর্মার। বাবা রাজকুমার শর্মাকে দেওয়া কথা রাখলেন।
advertisement
1/5
বাবাকে যা বলেছিলেন, সেটাই করে দেখালেন অভিষেক শর্মা! বিশ্বকাপ ফাইনাল পেল নতুন 'শর্মাজি'
গোটা বিশ্বকাপে তিনি ফর্মের জন্য অপেক্ষায় ছিলেন। এত বড় মঞ্চ। তিনি টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার। সেই তিনিই যদি রান না পান, তা হলে তো কথা হবেই! তবে অভিষেক শর্মা টি-২০ বিশ্বকাপ ফাইনালে এসে সবাইকে চুপ করালেন।
advertisement
2/5
ফাইনালে ২১ বলে ৫২ রানের যে ইনিংসটা তিনি খেললেন তাতে সারা দেশ দেখল, কেন তাঁকে এখন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার হিসেবে ধরা হয়! অভিষেক শর্মাকে ফাইনালের হিরো বললেও আজ হয়তো ভুল বলা হবে না।
advertisement
3/5
ছেলে রান পাচ্ছে না বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বকাপ ফাইনালের আগের দিনও রাজকুমার শর্মাকে দেখা গিয়েছিল আহমেদাবাদে। ছেলে অভিষেক শর্মার সঙ্গে কথা বলেন অনেকক্ষণ। ছেলের প্র্যাকটিস সেশন সামনে থেকে দেখেন তিনি। আর বাবা-ছেলের সেই ছবি ইন্টারনেটে ঘুরছিল সারাদিন।
advertisement
4/5
অভিষেক শর্মা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার সময় বাবাকে তাঁর খেলা দেখতে আসতে বলেছিলেন। কিন্তু সেই সময় রাজকুমার শর্মা মাঠে যেতে পারেননি। তাই নিয়ে বাবা ও ছেলের আক্ষেপের শেষ ছিল না। অবশেষে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে পৌঁছন রাজকুমার শর্মা।
advertisement
5/5
অভিষেক শর্মা তাঁর বাবাকে বলেছিলেন, একদিন তুমি আমাকে বিশ্বকাপে খেলতে দেখবে স্ট্যান্ড থেকে। আজ সেই দিন। ছেলেকে স্ট্যান্ড থেকে বসেই দেখলেন রাজকুমার শর্মা। কিউয়ি বোলারদের ঘাম ছুটিয়ে দিলেন অভিষেক। আজ রাজকুমার শর্মা নিশ্চয়ই খুব গর্বিত হবেন!
বাংলা খবর/ছবি/খেলা/
Abhishek Sharma : বাবাকে যা বলেছিলেন, সেটাই করে দেখালেন অভিষেক শর্মা! এমন ছেলেকে নিয়ে গর্ব হবে যে কোনও বাবা-মায়ের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল