TRENDING:

Ind vs Nz : ২৮০-৩০০ হত ভারতের! 'খেলা নষ্ট' করে দিলেন দুই ভারতীয় ব্যাটার! ক্রিজে এসে এমন ম্যাচে ঝুলিয়ে দিলেন রান রেট

Last Updated:

Ind vs Nz : টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব শূন্য রানে আউট হলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ : আহমেদাবাদে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ব্যাটিং তাণ্ডব ভারতীয় দলের। ফাইনালে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা। ক্লাসিক ফর্ম অব্যাহত রখলেন সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ।
News18
News18
advertisement

নিউজিল্যান্ড বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন ভারতীয় ব্যাটাররা। টি-২০ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর-সহ একের পর এক রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে ভারত। সর্বোচ্চ ৮৯ রান করেন সঞ্জু। এছাড়া অভিষেক ৫২ ও ঈশান ৫৪ রান করেন।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম দুটি ওভার একটু সেট হওয়ার জন্য সময় নেন দুই ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। কিন্তু তা যে ঝড় ওঠার আগের নিস্তব্ধতা ছিল তা টের পাননি কিউয়ি বোলাররা। কিন্তু তৃতীয় ওভার থেকে দানবীয় ব্যাটিং শুরু করে ভারতীয় দল। নিউজিল্যান্ড বোলারদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়। তবে শেষের দিকে কামব্যাক করে কিউই বোলাররা।

advertisement

অনেকেই হয়তো ভেবেছিলেন, আজ অন্তত ২৮০ রান করবেন ভারতীয় ব্যাটাররা। কেউ কেউ হয়তো ভেবেছিলেন, ৩০০ রানও আজ ভারতীয় দলের পক্ষে করে ফেলা অসম্ভব নয়। তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। আর ভারতীয় দলের রান রেট দুম করে স্লো হয়ে যাওয়ার জন্য অনেক সমর্থক আবার দুই তারকাকে দায়ী করছেন।

আরও পড়ুন- প্রথমে ব্যাট করে কত রান করলে আজ বিশ্বকাপ ফাইনাল জেতা যাবে? ফাইনালের আগে বড় রহস্য ফাঁস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ
আরও দেখুন

ক্যাপ্টেন সূর্যকুমার যাদব শূন্য রানে আউট হন। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে দলের ক্যাপ্টেন প্রথম বলেই আউট! আরও একজন ভারতীয় তারকার জন্যও রান রেটে প্রভাব পড়ে এদিন। তিনি হার্দিক পান্ডিয়া। ১৩ বলে ১৮ রান করেন তিনি। তাও গুরুত্বপূর্ণ সময়ে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Nz : ২৮০-৩০০ হত ভারতের! 'খেলা নষ্ট' করে দিলেন দুই ভারতীয় ব্যাটার! ক্রিজে এসে এমন ম্যাচে ঝুলিয়ে দিলেন রান রেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল