TRENDING:

IND vs ENG: টস হেরে প্রথম ব্যাট করবে ভারত, ইংল্যান্ড দলে বড় পরিবর্তন

Last Updated:

IND vs ENG: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় মেগা সেমিফাইনলে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় মেগা সেমিফাইনলে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। অপরদিকে, শেষ ৫টি ম্যাচ টানা জিতে এবার ফাইনালের টিকিট পেতে মরিয়া ইংল্যান্ড। ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
News18
News18
advertisement

মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ফ্রেশ উইকেটে বোলাররা যাতে কিছুটা সুবিধা পায় ও পরে ব্যাটিংয়ের সময় ডিউয়ের সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়কের। টস হারলেও খুব একটা আফশোস নেই ভারত অধিনায়কের। যাই হোক, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানান। সেমিতে ভারতীয় দলের একাদশে কোনও পরিবর্তন হয়নি, ইংল্যান্ডে রিহান আহমেদের জায়গায় দলে এসেছেন জেমি ওভারটন।

advertisement

এক ঝলকে দেখে নিন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডেক সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেটেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
আরও দেখুন

প্রসঙ্গত, এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মোট দুবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এই নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি দুই দেশে। এর আগে ২০২২ সালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। ২০২৪ সালে ইংল্যান্ডকে হারিয়ে পাল্টা বদলা নেয়ে টিম ইন্ডিয়া। তৃতীয়বারে শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে আগামী কয়েক ঘণ্টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: টস হেরে প্রথম ব্যাট করবে ভারত, ইংল্যান্ড দলে বড় পরিবর্তন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল