TRENDING:

Ind vs Eng: ইংল্যান্ডের সামনে ২৫৪-র টার্গেট! সঞ্জু-তিলক- শিভম-হার্দিকের ব্যাটে তোলপাড় ভারতের

Last Updated:

Ind vs Eng: এদিন সুপার এইটের শেষ ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারতের টিম ম্যানেজমেন্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Ind vs Eng: ভারত বনাম ইংল্যান্ডে ধামাকা ক্রিকেট টিম ইন্ডিয়ার৷ শুরুতে সঞ্জু স্যামসন শো দিয়ে শুরু হয়ে তিলকের শর্ট ও ধামাকা পারফরম্যান্স ও শেষবেলায় হার্দিকের হার্ড হিট , কাঙ্খিত ২৫০ রানের গন্ডি টপকাতে পারল টিম ইন্ডিয়া৷ এদিন ওয়াংখেড়েতে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করল ভারত৷
ভারতীয় ব্যাটারদের তুখোড় পারফরম্যান্স
ভারতীয় ব্যাটারদের তুখোড় পারফরম্যান্স
advertisement

এদিন সুপার এইটের শেষ ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি ভারতের টিম ম্যানেজমেন্ট৷ ওপেনিংয়ে অভিষেকের ফ্লপ শোয়ের পরেও তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল৷ কিন্তু সঞ্জুর সঙ্গে সঙ্গত দিতে দুটি চার মারলেও ৯ রানেই ফের আউট অভিষেক৷ কিন্তু সঞ্জু যেন এদিন সেই জায়গা থেকেই খেলা শুরু করলেন ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে যেখানে খেলা শেষ করেছিলেন৷ এদিন সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৮ টি চার ও ৭ টি ছক্কা দিয়ে৷

advertisement

আরও পড়ুন – Abhishek Sharma Flop Show: ভারত ফাইনালে গেলে কি অভিষেক শর্মাকে বইবে? সেমিফাইনালে নিজেই তুলে দিলেন প্রশ্ন

১৮ বলে ৩৯ রান করেন ইশান কিষাণ৷ চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি৷ ২৫ বলে ৪৩ রান করেন শিভম দুবে৷ এদিকে সেমিফাইনালেও ফ্লপ শো অধিনায়ক সূর্যকুমার যাদবের৷ তিনি মাত্র ১১ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ শেষবেলায় ১২ বলে ২৭ হার্দিকের এবং তিলক ভর্মা ৭ বলে ২১ রান করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপেই রয়েছে এক টুকরো মণিপুর, মণিপুরী সংস্কৃতির অনন্য কেন্দ্র এই মণিপুর রাজবাড়ি
আরও দেখুন

৭ উইকেটে ২৫৩ রানের বিশাল স্কোর খাড়া করে টিম ইন্ডিয়া৷ ইংল্যান্ডের উইল জ্যাকস, আদিল রশিদ ২ টি করে উইকেট নেন৷ একটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইংল্যান্ডের তারকা স্পিডস্টার জোফ্রা আর্চারকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: ইংল্যান্ডের সামনে ২৫৪-র টার্গেট! সঞ্জু-তিলক- শিভম-হার্দিকের ব্যাটে তোলপাড় ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল