IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates
গুজরাটের গান্ধীনগরের কাছে আদালাজের ছোট শহর আদালাজ স্টেপওয়েলে ফটোশ্যুটটি হয়েছিল। শ্যুটিংয়ের ফটো ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। একদিন বাদে এই ট্রফি এই দুই অধিনায়কের কারোর একজনেরই হবে৷ তার আগের দিন আইসিসি বিশ্বকাপ ট্রফি নিয়ে পোজ দিয়েছেন দুজনে। দেখুন সই ভাইরাল ফটো শ্যুট৷
advertisement
আদলাজ স্টেপওয়েলকে রুদাবাই স্টেপওয়েল আদলাজের একটি ছোট শহর৷ গান্ধীনগরের খুব কাছেই এই ছোট শহর৷ ১৪৯৮ সালে বাঘেলা রাজপরিবারের রানা বীর সিং স্মৃতিতে বানানো৷ তাঁর স্ত্রী রাণী রুদাদেবী এই স্টেপওয়েল বানিয়েছিলেন৷
গুজরাতি এবং মাড়ওয়াড়ি ভাষায় স্টেপওয়েলকে ভাভ বলে, যা আসলে বড় জলাশয় পর্যন্ত নেমে যাওয়া সিঁড়িকে বলে৷
আদালাজের মতো কূপগুলি একসময় গুজরাতের শুষ্ক এলাকার অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, কারণ তারা এখানের জল খাওয়ার, ধুয়ে পরিষ্কার করার এবং স্নানের জন্য জল সরবরাহ করত। এই কূপগুলি নানাবিধ উৎসব এবং পবিত্র আচার অনুষ্ঠানের স্থলও ছিল৷
বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে ভারত ফাইনালে উঠেছিল। অস্ট্রেলিয়া বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে। বিশ্বকাপে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দল গত মাসে চেন্নাইতে একে অপরের মুখোমুখি হয়েছিল তখন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল৷
ভারতের হয়ে মহম্মদ শামি তাঁদের তুরুপের তাস প্রমাণিত হয়েছেন৷ ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। তাঁদের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান সবাই দুর্দান্ত ফর্মে রয়েছেন, বিরাট কোহলি এই তালিকায় সকলের ওপরে৷ তিনি ৭১১ রান নিয়ে স্কোরিং তালিকার শীর্ষে রয়েছেন।
অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম দুটি হারের পর চাপে পড়লেও স্বভাবসিদ্ধ ঢঙে নিজেদের ফর্ম ফিরে পেয়ে ফাইনালে উঠেছে৷ টানা আট ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ৫বারের চ্যাম্পিয়নরা।
