TRENDING:

EC on Richa Ghosh: রিচার নাম বাদ যাওয়ায় তোলপাড়! বিশ্বকাপ জয়ীর নাম SIR তালিকায় না ওঠার দায় সরাসরি ‘এদের’ ওপর দিল নির্বাচন কমিশন

Last Updated:
EC on Richa Ghosh: রিচার নাম না ওঠায় তোলপাড় শুরু করে তৃণমূল, সরাসরি তোপ দাগেন অভিষেক, এবার নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলল নির্বাচন কমিশন
advertisement
1/5
রিচার নাম বাদ, তোলপাড়!  নাম SIR তালিকায় না ওঠার দায় সরাসরি ‘এদের’ দায়ি করল  EC
SIR চূড়ান্ত তালিকা বার হওয়ার পর থেকেই একের পর এক এমন খবর আসছে যা ঘিরে উষ্মা চরমে উঠেছে{ এর সঙ্গে জুড়েছে রাজনৈতিক চাপানউতর। কারণ, নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি এমন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নামের পাশে লেখা under adjudication।
advertisement
2/5
আর এই তালিকায় ভারতকে বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের নামও ঢুকে পড়ায় শুরু হয়েছে তুমুল কোন্দল৷ যা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।”
advertisement
3/5
অভিষেকের সাংবাদিক বৈঠকের অনতিবিলম্বে সমাজমাধ্যমে রিচাকে নিয়ে একটি পোস্ট করেছে কমিশন। তাতে ইআরও কিংবা এইআরওকে-ই পরোক্ষে দায়ী করা হয়েছে। তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
advertisement
4/5
নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সময়মতো নথি পেশ না হওয়ায় সম্ভবত এমনটা হয়েছে।
advertisement
5/5
শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তাঁর পরিবার। জানা গিয়েছে, রিচার দিদির নামের পাশেও লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। সব থেকে বড় ব্যাপার, রিচা আগে শুনানিতে ডাকও পাননি।
বাংলা খবর/ছবি/খেলা/
EC on Richa Ghosh: রিচার নাম বাদ যাওয়ায় তোলপাড়! বিশ্বকাপ জয়ীর নাম SIR তালিকায় না ওঠার দায় সরাসরি ‘এদের’ ওপর দিল নির্বাচন কমিশন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল