সোশ্যাল মিডিয়ায় আইসিসির শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানই বিরাট কোহলি ও জেমিমা রড্রিগেজের ইনিংসে যে একাধিক শট অনেকটা একইরকম ছিল তা দেখা যায়া। ভিডিওটিতে ভারতীয় পুরুষ ও মহিলা দলের দপুই তারকা ব্যাটারের শটের ভিডিও কোলাজ তৈরি করা হয়েছে। বিরাট ও জেমিমার একাধিক শট মিলে যাওয়া অবাক করেছেন অনেককেই। সব থেকে বেশি অবাক করেছে ম্যাচের উইনিং শট। জেমিমা ও বিরাট প্রায় একই রকম শটে ম্যাচ ফিনিশ করেন ও সেলিব্রেশনের কায়দাও অনেকটাই এক।
আর পড়ুনঃ Viral News: রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, ইনিই বিশ্বের সবথেকে হট মহিলা রেফারি, দেখুন অ্যালবাম
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বিসমা মাহরুফ। এছাড়া ৪৩ রান করেন আয়েশা নাসিম। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা যাদব। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমা। এছাড়া ৩৩ রান করেন শেফালি ভার্মা, ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ।
