TRENDING:

Kolkata Earthquake: কলকাতায় ভূমিকম্পের জেরে বিপাকে ভারতীয় ক্রিকেট দল! শহরে আসতে দেরি সূর্যকুমারদের

Last Updated:

Kolkata Earthquake: কলকাতায় ভূমিকম্প হওয়ার জন্য বিপাকে পড়ল ভারতীয় দল। শুক্রবারই কলকাতায় নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ভূমিকম্পের জন্য কলকাতা বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল। সেই কারণে চেন্নাই থেকে এক ঘণ্টা পরে বিমান ছেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতায় ভূমিকম্প হওয়ার জন্য বিপাকে পড়ল ভারতীয় দল। শুক্রবারই কলকাতায় নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ভূমিকম্পের জন্য কলকাতা বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল। সেই কারণে চেন্নাই থেকে এক ঘণ্টা পরে বিমান ছেড়েছে। চারটে কুড়ির বদলে বেশ কিছুক্ষণ পরে বিমানবন্দরে নামে ভারতীয় দল।
কলকাতায় আসতে দেরি টিম ইন্ডিয়ার
কলকাতায় আসতে দেরি টিম ইন্ডিয়ার
advertisement

প্রসঙ্গত, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। গত কাল, অর্থাৎ বৃহস্পতিবারও ভূমিকম্প অনুভব করেছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলা, শুক্রবারও ভোরে মৃদু উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়। রিখটারস্কেলে ৪.২ মাত্রায় ভূমিকম্প হয়েছিল বৃহস্পতিবার, শুক্রবার ভূমিকম্পের তীব্রতা ছিল আরও বেশি।

আরও পড়ুন: ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা, তীব্রতা ৫.৫! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কম্পন নিয়ে আপডেট

advertisement

৫.৫ মাত্রায় ভূমিকম্প হয়েছে শুক্রবার বলে জানা গিয়েছে। কলকাতা থেকে ৯০ কিমি দূরে খুলনার কাছে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটি ভারতীয় সময় দুপুর ১:২২ মিনিটে ৯.৮ কিলোমিটার গভীরে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশের হিসেবে ২২.৪৫১° উত্তর এবং ৮৯.১৩৯° পূর্ব।

advertisement

আরও পড়ুন: ‘আমার শারীরিক গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য, ট্রোল করা হচ্ছে’! পুলিশে অভিযোগ শ্রাবন্তীর

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিমি গভীরে উৎসস্থল। ভূমিকম্প প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। ভূমিকম্পের জেরে কলকাতার একটি বাড়ি নড়ে যায় বলে স্থানীয়দের দাবি। বহুতলগুলি থেকে বাসিন্দারা নীচে নেমে আসেন। দুপুর ১টা ৫২ মিনিটে ভূমিকম্প শুরু হয় বলে খবর। নিয়মিত ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে ওঠেন সাধারণ মানুষ, বৃহস্পতিবারও ভূমিকম্প হয়েছিল কলকাতায়। তবে শুধু কলকাতা নয় জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Earthquake: কলকাতায় ভূমিকম্পের জেরে বিপাকে ভারতীয় ক্রিকেট দল! শহরে আসতে দেরি সূর্যকুমারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল