বৃহস্পতিবার যুবভারতীতে লালডানমাওয়াইয়ের পায়ের জাদুতে উড়ে গেল পাহাড়ি প্রতিপক্ষ ৷ একাই করে ফেললেন তিন গোল ৷ এদিনের তাঁর গোলগুলি প্রতিটাই বিশ্বমানের ৷ ৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় লাল-হলুদ ৷ ২৭ মিনিটে ফের গোল ৷ এবারও রালতে ৷ এক মিনিটের মধ্যেই ফের গোল এবার জোবি জাস্টিন ৷ ৪৫ মিনিটে এসকুয়েডার গোলে স্কোরলাইন ৪-০ হয়ে যায় ৷ প্রথমার্ধ শেষ হয়ে যায় এই স্কোরলাইনে ৷
advertisement
আরও পড়ুন - ১০ মাসে সবচেয়ে সস্তা হল নিত্য প্রয়োজনীয় সামগ্রী, দাম কমলো আলু-পেঁয়াজ থেকে জ্বালানির
দ্বিতীয়ার্ধেও প্রচুর সুযোগ তৈরি করেছিল লাল হলুদ ৷ তবে গোল একটিই হয় ৬১ মিনিটে ৷ এবারও রালতে ৷ তিনি হ্যাটট্রিক সেরে নেন ৷ এদিনের জয়ের ফলে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা ৷ সামনে শুধু রিয়াল কাশ্মীর ও চেন্নাই সিটি ৷ দু‘জনেই অবশ্য একটা করে বেশি ম্যাচ খেলে ফেলেছে ৷ কাশ্মীর এগিয়ে ১ পয়েন্টে চেন্নাই তিন পয়েন্টে ৷
আরও দেখুন
