TRENDING:

দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সিরিজ জয়ের নায়ক বাটলার

Last Updated:

ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয় বাটলার এবং মালান জুটি৷ দু' জনে মিলিয়ে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাউদাম্পটন: দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে স্বচ্ছন্দে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড৷ সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৫৭ রানের বেশি তুলতে পারেনি৷ জবাবে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড৷ ৬ উইকেটে জয়ী হয় তারা৷ ৫৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের নায়ক জস বাটলার৷ অ্যাডাম জাম্পার বলে বিশাল ছক্কা মেরে দলকে জয় এনে দেন বাটলার৷
advertisement

প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার৷ তাই এ দিন টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা৷ শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন জোফ্রা আর্চার৷ তৃতীয় বলেই শূন্য রানে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন তিনি৷ এই ধাক্কা সামলে উঠতে পারেনি অজিরা৷ একসময় ৮৯ রানে ৫ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার৷ সেখান থেকে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয় দলের লোয়ার ব্যাটিং অর্ডার৷ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ তোলে অস্ট্রেলিয়া৷

advertisement

ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয় বাটলার এবং মালান জুটি৷ দু' জনে মিলিয়ে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন৷ ব্যক্তিগত ৪২ রানের মাথায় ফিরে যান মালান৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড৷ ফলে আগামী মঙ্গলবার এই সাউদাম্পটনেই সিরিজের তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়াল৷ প্রত্যাশিত ভাবেই এ দিনের ম্যাচের সেরা নির্বাচিত হন বাটলার৷ প্রথম ম্যাচে শেষ ২ ওভারে মাত্র ১৯ রান তুলতে ব্যর্থ হয় অজিরা৷ সেই তুলনায় এ দিন ইংল্যান্ডের জয় অনেকটাই সহজ ছিল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সিরিজ জয়ের নায়ক বাটলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল