TRENDING:

Donald Trump on Iran: 'আমার কিছু যায় আসে না!' ইরানের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি নিয়ে জবাব ট্রাম্পের

Last Updated:

গত পাঁচ দিন ধরে ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধ চলছে৷ তেহরানকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা ও ইজরায়েল, জবাব দিচ্ছে তেহরানও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয় যৌথ ভাবে আয়োজিত হতে চলেছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে৷ কিন্তু ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে খেলার জন্য প্রথম যোগ্যতা অর্জন করেছিল যে দেশ, সেই ইরানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷
ফুটবল বিশ্বকাপের ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প৷ ছবি- পিটিআই
ফুটবল বিশ্বকাপের ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প৷ ছবি- পিটিআই
advertisement

ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় তাদের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইয়ের মৃত্যু এবং তার পরবর্তীতে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে না বলেই ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে ইরান৷ এবারই ফুটবল বিশ্বকাপে প্রথমবার ৪৮টি দেশ অংশগ্রহণ করবে৷ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ৷

advertisement

যদিও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা অথবা না করা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সাফ জবাব, আমার সত্যিই এতে কিছু যায় আসে না৷ ইরান খুব বিশ্রী ভাবে পরাজিত হয়েছে৷ ওরা রাগের বশবর্তী হয়ে সবকিছু করছে৷

ফুটবল বিশ্বকাপে গ্রুপ সি-তে বেলজিয়াম, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে ছিল ইরান৷ গ্রুপ পর্যায়ে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটেলে খেলার কথা রয়েছে ইরানের৷ যদিও ইরানের ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়েছে, তাদের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা প্রবল৷ যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ঘরোয়া লিগের খেলাও বন্ধ রাখা হয়েছে৷ ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, এই নিষ্ঠুরতা এবং হামলার জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমরা কোনওভাবেই বিশ্বকাপে খেলা নিয়ে ইতিবাচক কিছু ভাবতে পারছি না৷

advertisement

যদিও ফিফা ইরান ফুটবল ফেডারেশনের পদক্ষেপের দিকে নজর রাখছে৷ ফিফা-র সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্টর্ম জানিয়েছেন, এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে৷ এত আগে থেকে কিছু বলা ঠিক হবে না৷ পরিস্থিতি কোন দিকে এগোয়, আমরা নজর রাখছি৷ তবে সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী, বিশ্বকাপ বয়কট করা নিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে ফিফা-র এখনও কোনও আলোচনা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরের কোলাহল থেকে অনেক দূরে! লাল মাটির বনপথে ডানা মেলুন সুতানের জঙ্গলবাড়ি ইকো পার্কে
আরও দেখুন

ফুটবল বিশ্বকাপের জন্য ফিফার নিয়মাবলী অনুযায়ী, কোনও দেশ যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে অথবা নাম প্রত্যাহার করে সেক্ষেত্রে প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ করার অধিকার ফিফা-র রয়েছে৷ সেক্ষেত্রে ইরান বিশ্বকাপে না খেললে এশিয়ারই অন্য কোনও দেশ সুযোগ পেতে পারে৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Donald Trump on Iran: 'আমার কিছু যায় আসে না!' ইরানের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি নিয়ে জবাব ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল