Weekend Trip: পলাশের আগুনে রাঙা অরণ্য! বাঁকুড়ার রানীবাঁধের এই 'গোপন' ঠিকানায় একবার গেলে আর ফিরতে চাইবেন না
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: বাঁকুড়ার রানীবাঁধের সুতান শাল, পলাশ ও মহুলে ঘেরা শান্ত জঙ্গল গন্তব্য। জঙ্গলবাড়ি ইকো পার্কে কটেজে থাকা, পাখি দেখা ও গ্রামবাংলার অভিজ্ঞতা—অফবিট উইকএন্ড ট্রিপের জন্য আদর্শ ঠিকানা
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার রানীবাঁধ এলাকার সুতান প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য। চারদিকে শাল, পলাশ, মহুলের ঘন জঙ্গল, লাল মাটির পথ আর নির্জনতার শান্ত আবহ সুতানকে আলাদা পরিচয় দেয়। বসন্তকালে পলাশের রঙে জঙ্গল যেন আগুনের মত জ্বলে ওঠে, আর শীতের সকালে কুয়াশায় ঢাকা বনভূমি এক স্বপ্নিল দৃশ্য তৈরি করে।
এখানে কাছেই রয়েছে ছোট ছোট ঝরনা, জঙ্গলপথে হাঁটার সুযোগ, গ্রামবাংলার সরল জীবনযাপন দেখার অভিজ্ঞতা এবং পাখি দেখার আনন্দ। প্রকৃতির মাঝে বসে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা, লাল মাটির ঢিবি আর সবুজ অরণ্যের মিলন—সব মিলিয়ে সুতান এমন এক জায়গা, যেখানে গেলে মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়।
আরও পড়ুন: পেট্রোলের চিন্তা শেষ! এবার ১৮ হাজারেই ই-সাইকেল বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক, লুক দেখলে প্রেমে পড়বেন
ঘন জঙ্গলের মাঝখানে গড়ে উঠেছে জঙ্গলবাড়ি ইকো পার্ক নামে এক সুন্দর গ্রাম্য পর্যটন কেন্দ্র। শাল, পলাশ, মহুলসহ নানা ধরনের গাছে ঘেরা এই এলাকা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ভরপুর। শহরের ভিড়ভাট্টা আর কোলাহল থেকে অনেক দূরে, শান্ত নিরিবিলি পরিবেশে এখানে থাকার ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য এটি আদর্শ জায়গা।জঙ্গলের ভিতরেই সাজানো হয়েছে ছোট ছোট সুন্দর কটেজ।
advertisement
advertisement
পরিষ্কার পথ, চারপাশে সবুজ গাছপালা আর খোলা আকাশ মিলিয়ে জায়গাটি যেন এক টুকরো স্বর্গ। সকালে পাখির ডাক আর ঠান্ডা হাওয়ায় দিন শুরু হয়, আর সন্ধ্যায় চারদিক নীরব হয়ে যায়। পরিবার বা বন্ধুদের নিয়ে নির্ভয়ে সময় কাটানোর জন্য পরিবেশটি বেশ উপযোগী।
আরও পড়ুন: যুগিপাড়ার আটপৌরে একটি বাড়ি থেকে বিশ্বজোড়া খ্যাতি! নিভৃতে পড়ে রামকিঙ্কর বেইজের জন্মভিটে, প্রতিটি কোণায় জীবন্ত ‘ক্ষ্যাপা বাউল’
এখানে প্রকৃতির সান্নিধ্যে কাটান প্রতিটি মুহূর্ত আলাদা অনুভূতি এনে দেয়। ব্যস্ত জীবনের চাপ ভুলে কিছুটা সময় নিজের মত করে কাটান যায়। জায়গাটিতে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয়েছে— জঙ্গলে আগুন না জ্বালিয়ে গাছ লাগানোর আহ্বান জানান হয়, যাতে সবুজ আরও সবুজ হয়ে ওঠে।
advertisement
রানীবাঁধ ব্লকের একটি গ্রামীণ অঞ্চলে অবস্থিত এই ইকো পার্ক এখন ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। চারদিকে বিস্তীর্ণ জঙ্গল আর শান্ত পরিবেশে তৈরি এই ঠিকানা প্রকৃতি প্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করছে। কয়েকটা দিন নিশ্চিন্তে, নিরিবিলিতে কাটাতে চাইলে এই জায়গাটি হতে পারে আপনার পছন্দের গন্তব্য।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
Mar 04, 2026 5:25 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: পলাশের আগুনে রাঙা অরণ্য! বাঁকুড়ার রানীবাঁধের এই 'গোপন' ঠিকানায় একবার গেলে আর ফিরতে চাইবেন না









