তারপর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ব্রিসবেনে। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। মাঠের ভেতরেই টিম পেন দর্শকদের এমন আচরনের প্রতিবাদে ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিলেন।এবার সোশ্যাল মিডিয়ায় ডেভিড ওয়ার্নার ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিলেন। বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন,"খেলার মাঠে সবাই সমান। গায়ের রং কিছু প্রমাণ করে না। সিডনিতে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।এর ফলে আমাদের অস্ট্রেলিয়ানদের মুখ পুড়েছে। আমি সিরাজ এবং ভারতীয় দলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করব অস্ট্রেলিয়ায় এমন ঘটনা আর ঘটবে না। ব্রিসবেনে দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ হবে আশা করি।"
advertisement
পাশাপাশি তিনি জানিয়েছেন সিডনিতে ড্র তাঁদের কাছে খুব একটা ভাল ফল নয়। তবে শেষ দিনে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে ধৈর্য দেখিয়েছে তা সহজ ছিল না বলে জানিয়েছেন ওয়ার্নার। তবে অনেকেই মনে করছেন সিরিজ শেষ হলে এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়াতে পারে আইসিসি। আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তাঁদের কাছে পুরো রিপোর্ট যেন এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেয়। দোষী প্রমাণিত হলে ওই দর্শকদের ক্রিকেট মাঠে ঢোকা বন্ধ হতেও পারে। পাশাপাশি মোটা জরিমানা দিতে হতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে। তাই পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও পরে এই নিয়ে জলঘোলা হবে না তা বলা যাচ্ছে না।
