TRENDING:

কয়েকদিন আগেই করোনার বিরুদ্ধে দিয়েছিলেন আর্থিক অনুদান, আর আজ চলে গেলেন প্রাক্তন ক্রিকেটার

Last Updated:

লড়াই চলছিল কিন্তু লড়াকু মনও পারল না ,থেমে গেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা ভাইরাসের সংক্রমণে গোটা পৃথিবী তটস্থ ৷ লড়াইতে যে যার মতো সাহায্য করছে ৷ লকডাউনে দিন আনি দিন খাওয়া মানুষগুলির পাশে দাঁড়াতে সাহায্য করেছেন বহু মানুষ ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন৷ দান করেছে বিসিসিআই, দান করেছে সিএবি৷ সিএবি থেকে সকলের কাছেই আবেদন করা হয়েছিল করোনার লড়াইয়ে অর্থনৈতিক ভাবে পিছনের সারিতে থাকা মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ৷
advertisement

আর এই ডাকে সাড়া দিয়েই প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বারসত মাঠের কিউরেটর গৌতম সুর দিয়েছিলেন ৫০ হাজার টাকা ৷ কিন্তু মার্চের শেষ সপ্তাহে যিনি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই মানুষই রবিবার চলে গেলেন ৷ ময়দান থেকে অকালে ঝরে গেল একটি প্রাণ ৷

advertisement

৯ এপ্রিল তাঁর অসুস্থ হওয়ার খবর জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷ কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে এসএসকেএমে-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি ৷ কিন্তু লড়াই থামল ৷

তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া ক্রিকেট মহলে ৷ এদিকে করোনা ভাইরাসের সংক্রমণে খুবই উদ্বেগে ছিলেন গৌতম সুর ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ পোস্টও সেই উদ্বেগই প্রকাশ করেছিল ৷ কিন্তু আর তিনি এই অতিমারীর বিরুদ্ধে পৃথিবী যুদ্ধের সহযোদ্ধা হতে পারলেন না তিনি ৷ চলে গেলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগুন রাঙা পলাশের দেখা নেই, ফিকে বসন্ত পুরুলিয়ায়! কেন প্রকৃতির রঙে এমন ঘাটতি?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কয়েকদিন আগেই করোনার বিরুদ্ধে দিয়েছিলেন আর্থিক অনুদান, আর আজ চলে গেলেন প্রাক্তন ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল