TRENDING:

সচিন-বিরাট যা পারেননি তাই করে দেখালেন শেফালি, তরুণ তুর্কিতে মজে ক্রিকেট দুনিয়া

Last Updated:

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই অনন্য নজির গড়লেন শেফালি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই : বিশ্বকাপের মঞ্চে ধামাকা পারফরম্যান্স শেফালি ভার্মা-র আর তার ফল পেলেন হাতেনাতে ৷ আইসিসি মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট ক্রমতালিকার এক নম্বর জায়গা দখল করলেন ১৬ বছরের ভারতীয় ক্রিকেটার ৷ বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৭৬১ পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গা পেলেন তিনি ৷
advertisement

সদ্য প্রকাশিত এই ক্রমতালিকায় তিনি এক নম্বর জায়গার পাওয়ার সঙ্গে সঙ্গে এক নতুন মাইলস্টোন তৈরি করলেন ৷ ১৬ বছরের শেফালি ভার্মা এ পর্যন্ত কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটের যিনি পুরুষ বা মহিলা বিভাগে র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করলেন ৷ একধাক্কায় ১৯ ধাপ উঠে নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটসকে টেক্কা দিলেন ৷ এই মুহূ্র্তে সুজির পয়েন্ট ৭৫০ পয়েন্ট ৷

advertisement

আরও পড়ুন - #RanjiTrophy: বাংলার জয়ের নায়ক এক ট্যাক্সি চালকের ছেলে! জেনে নিন তাঁর লড়াইয়ের কাহিনি

মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও অবধি ভারতের জার্সি গায়ে টপ পারফরমার চার ইনিংসে ১৬১ রান করেছেন ৷ ৪ ম্যাচে গড় ৪০.২৫, আর স্ট্রাইকরেট ১৬১ ৷ গোটা টুর্নামেন্ট যা এখনও অবধি সেরা ৷

advertisement

এ পর্যন্ত বিশ্বকাপে ভারতীয় দলের জয়রথ অব্যহত ৷ আর দলের জয়ের ধারাবাহিকভাবে অন্যতম কারিগর শেফালি ৷ এর আগে একমাত্র মিতালি রাজ টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা পেয়েছিলেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

এদিকে পুরুষদের ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলেও এক নম্বর জায়গায় রয়েছে ৷ একদিনের ক্রিকেটে রয়েছে ২ নম্বরে আর টি টোয়েন্টি তে  রয়েছে  চার নম্বরে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সচিন-বিরাট যা পারেননি তাই করে দেখালেন শেফালি, তরুণ তুর্কিতে মজে ক্রিকেট দুনিয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল