TRENDING:

ধোনি-রোহিতের সঙ্গে একই আসনে সূর্যকুমার, বিশ্বজয় করে একাধিক রেকর্ডও গড়লেন 'স্কাই'

Last Updated:

IND vs NZ: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইতিহাস গড়ল ভারতীয় দল। রবিবার, ৮ মার্চ আহমেদাবাদে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইতিহাস গড়ল ভারতীয় দল। রবিবার, ৮ মার্চ আহমেদাবাদে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এই জয়ের ফলে পরপর দুবার টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল। একইসঙ্গে প্রথমবার কোনো দল ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতল।
News18
News18
advertisement

এই জয়ের ফলে সূর্যকুমার যাদব ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন। এর আগে এই সাফল্য পেয়েছিলেন এমএস ধোনি এবং রোহিত শর্মা। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত প্রথমবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে। সেই ফাইনালে ভারত ৫ রানে হারিয়েছিল পাকিস্তানকে। পরে ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত দ্বিতীয়বার এই শিরোপা জেতে।

advertisement

২০২৬ সালের এই জয়ের মাধ্যমে সূর্যকুমার যাদব আরেকটি বিশেষ কৃতিত্ব অর্জন করেন। তিনি বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে খেলোয়াড় ও অধিনায়ক—দুই ভূমিকাতেই টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন রোহিত শর্মা। রোহিত ২০০৭ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০২৪ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। সূর্যকুমার ২০২৪ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন এবং এবার অধিনায়ক হিসেবে ট্রফি জিতলেন।

advertisement

এই জয়ের মাধ্যমে কয়েকজন ভারতীয় ক্রিকেটার দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। তাদের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ। এরা সবাই ভারতের হয়ে দুইবার এই শিরোপা জয়ের তালিকায় জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুনঃ ভারতের বিশ্বজয়ে উচ্ছ্বসিত সচিন-কোহলিরা, টিম ইন্ডিয়ার জন্য দিলেন বিশেষ বার্তা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে  ফলছে কাপাস তুলো
আরও দেখুন

সব মিলিয়ে সূর্যকুমার যাদব বিশ্বে নবম অধিনায়ক হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছেন। এর আগে অধিনায়ক হিসেবে এই শিরোপা জিতেছেন এমএস ধোনি, ইউনিস খান, পল কলিংউড, লাসিথ মালিঙ্গা, অ্যারন ফিঞ্চ, জস বাটলার, ড্যারেন সামি, রোহিত শর্মা। তবে এখনো পর্যন্ত একমাত্র অধিনায়ক হিসেবে দুবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ড্যারেন স্যামির।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনি-রোহিতের সঙ্গে একই আসনে সূর্যকুমার, বিশ্বজয় করে একাধিক রেকর্ডও গড়লেন 'স্কাই'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল