ভারতের বিশ্বজয়ে উচ্ছ্বসিত সচিন-কোহলিরা, টিম ইন্ডিয়ার জন্য দিলেন বিশেষ বার্তা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India T20 World Cup 2026 Champion: টি-২০ বিশ্বকাপ জয়ের পরই সেলিব্রেশন মুডে গোটা দেশ। শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের দলকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি সহ অন্যান্যরা।
যা কোনও দেশ করে দেখাতে পারেনি টি-২০ বিশ্বকাপের ইতিহসে, তা করে দেখাল টিম ইন্ডিয়া। একতরফা ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বার টিড-২০ বিশ্বকাপ জয় ভারতের। একইসঙ্গে প্রথমবার কোনও দেশ ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতল। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারানোর সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে অকাল দীপাবলি। সেলিব্রেশন মুডে সকলেই। শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের দলকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি সহ অন্যান্যরা।
২০২৪ সালে যখন রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন বিরাট কোহলি। ফাইনালে খেলেছিলেন গুরুত্বপূর্ণ ইনিংস। তারপর নিয়েছিলেন টি-২০ ক্রিকেট থেকে অবসর। এবার ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিরাট কোহলি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ও ভারতীয় দলকে সেরার সেরা বলেন।
বিরাট কোহলি লেখেন,”চ্যাম্পিয়ন, আহমেদাবাদে ভারতের অসাধারণ জয়। পুরো প্রতিযোগিতা জুড়ে আমরা যে বিস্ফোরক ক্রিকেট খেলেছি, তার সামনে প্রতিপক্ষের কোনো জবাব ছিল না। কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার যে দুর্দান্ত মানসিক শক্তি ছেলেরা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। সেই লড়াইয়ের ফলেই ভারত আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরেছে। এই সাফল্যের জন্য দলের সব খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন। জয় হিন্দ।”
advertisement
advertisement
Champions ⭐️⭐️⭐️ Phenomenal win for Team India in Ahmedabad. Absolutely no match for the explosive cricket played by us throughout the tournament. Brilliant character shown by the boys to keep fighting in tough situations and become world champions once again. Congratulations to…
— Virat Kohli (@imVkohli) March 8, 2026
advertisement
কিংবদন্তী সচিন তেন্ডুলকরও এক্সে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। মাস্টার ব্লাস্টার লিখেছেন,”টানা দুবার বিশ্বকাপ জয়—টি–টোয়েন্টি ফরম্যাটে যা প্রথমবার কোনো দল করে দেখাল। এই শিরোপার একেবারেই যোগ্য এবং প্রকৃত দাবিদার আমাদের দল। আমাদের দলের অসাধারণ পারফরম্যান্স সত্যিই দারুণ ছিল এবং মাঠে বিশেষ ধরনের ক্রিকেটের প্রদর্শন কেছে। দারুণ খেলেছো, টিম ইন্ডিয়া। জয় হিন্দ!”
advertisement
Winning the World Cup twice in a row, the first time any team has done so in the T20 format. Totally deserving and rightful winners of the trophy.
What a fantastic performance by our team and a special brand of cricket on display.
Well done, Team India. Jai Hind! 🇮🇳🏆
— Sachin Tendulkar (@sachin_rt) March 8, 2026
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। র্বোচ্চ ৮৯ রান করেন সঞ্জু স্যামসন,এছাড়া অভিষেক শর্মা ৫২ ও ইশান কিশান ৫৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সেভাবে কোনো লড়াই দিতে পারেনি কিউইরা। ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2026 11:36 PM IST









