শহরের বিভিন্ন খেলার মাঠ ছিল এই খেলার দখলে। সে সময় হাওড়ার যুবকদের জনপ্রিয় ফুটটেনিস। বাংলার দিকপাল ফুটবলারাও এই খেলায় দারুন ভাবে মাঠ কাপিয়েছেন একসময়। অভিজ্ঞদের কথায়, ছোট্ট এই বল পায়ের আয়ত্তে মনে। ফুটবল ময়দানে সেই খেলোয়াড় আরও শক্তিশালী।
খুব ছোট্ট একটা বল গোলে লক্ষ্য রেখে খেলা। অনেকেই মনে করেন ফুট টেনিস অনুশীলন করে বাড়তি সুবিধা পাওয়া যায় ফুটবল খেলায়। তাই এক সময় হাওড়া জেলার গ্রাম ও শহর জুড়ে ফুট টেনিস খেলার চল দারুন ভাবে ছিল। গত প্রায় তিন দশকেও বেশি সময় ফুট টেনিস খেলার চল একেবারে বন্ধ।
advertisement
হাওড়ার পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে জেলার তারকা ফুট টেনিস খেলোয়ারদের আমন্ত্রণ জানিয়ে প্রায় তিন মাস ব্যাপী ‘ফুট টেনিস’ প্রতিযোগিতা আয়োজন করে শিবপুর বেলতলা পোর্টিং ক্লাব। গত বছরের পর এবারও খেলোয়াড়দের সম্মান জানাতে তাদের একত্রিত করে প্রতিযোগিতার আয়োজন। মাঠে নামল ৫০ ঊর্ধ্ব বয়সী খেলোয়াড়, সে সময়ে যারা যুবক। বর্তমানে প্রবীণ, তারা মাঠে নামল। কারও বয়স কারও বয়স ৬৫ কারও ৭০ কারও আবার ৭২।
কালের নিয়মে হারিয়ে গেছে ফুট টেনিস । বর্তমান সময়ের শৈশবের কাছে অপরিচিত প্রায় একটি খেলা। সেই খেলাকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ, প্রবীণ’রা নেমেছে, প্রজন্মকে উৎসাহিত করতে। গত বছর প্রথমবার আসর বসে হাওড়া শহরের বিভিন্ন মাঠে তিন মাস ব্যাপী চলে প্রতিযোগিতা। এবার দ্বিতীয় বর্ষে জনপ্রিয়তা অনেকটাই বেশি। এ প্রসঙ্গে শিবপুর বেলতলা স্পোটিং ক্লাবের অন্যতম সদস্য অতনু সেনগুপ্ত জানান, প্রবীণ খেলোয়ারদের সম্মান জানিয়ে এই খেলায় নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়াই মূল লক্ষ্য।





