TRENDING:

লকডাউনে বাড়ির সামনে জ্ঞান হারানো শ্রমিককে খাবার দিয়ে সাহায্য শামির

Last Updated:

অস্বাভাবিক ক্লান্তি এবং দীর্ঘদিন ধরে ঠিকমতো খেতে না পাওয়া এক শ্রমিক শামির বাড়ির সামনেই জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: লকডাউনের মধ্যে দেশের কত মানুষের যে এখন অসহায় অবস্থা, তার খবর প্রতিনিয়তই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ৷ অত্যন্ত সমস্যার মধ্যে দিন কাটছে দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকদের ৷ লকডাউনের জেরে যারা অনেকেই দেশের বিভিন্ন শহরে এখন আটকে পড়েছেন ৷ বাড়ি ফেরার জন্য কোনও যানবাহন না পেয়ে, অনেকেই বাধ্য হয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে হেঁটে পাড়ি দিচ্ছে ৷ এমনই এক ঘটনা দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির উত্তরপ্রদেশের আমরোহার বাড়ির সামনে ৷ অস্বাভাবিক ক্লান্তি এবং দীর্ঘদিন ধরে ঠিকমতো  খেতে না পাওয়া এক শ্রমিক শামির বাড়ির সামনেই জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন !
advertisement

শামির বাড়ির সিসিটিভি ক্যামেরায় সে ছবি দেখতে পেয়েই বাইরে বেরিয়ে আসেন ভারতীয় দল ও বাংলার পেসার ৷ ওই শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেন শামি ৷ জানা গিয়েছে, ওই পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে পায়ে হেঁটে বিহার যাচ্ছিলেন ৷ লখনউ হয়ে বিহারের পথে রওনা হয়েছিলেন ৷ ভারতীয় দলে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালকে একটি ভিডিও চ্যাটে গোটা ঘটনাটা জানান শামি ৷ তাঁর বাড়ি থেকে হাইওয়ে খুব বেশি দূরে না হওয়ায়, প্রতিদিনই শামি দেখতে পান অসংখ্য শ্রমিক হাইওয়ে ধরে হাঁটছেন ৷ গন্তব্যে পৌঁছনো প্রায় অসম্ভব জেনেও পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগুন রাঙা পলাশের দেখা নেই, ফিকে বসন্ত পুরুলিয়ায়! কেন প্রকৃতির রঙে এমন ঘাটতি?
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউনে বাড়ির সামনে জ্ঞান হারানো শ্রমিককে খাবার দিয়ে সাহায্য শামির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল