এইবার এশিয়া কাপ টি২০ ফরম্যাটে খেলা হবে। কারণ আগামী বছর অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। সাধারণত এশিয়া কাপকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্যবহার করে দলগুলি। সূর্যকুমার যাদব ভারতের টি২০ দলের অধিনায়ক। ভারত তার শেষ টি২০ সিরিজ এই বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল। সেই সময় দলে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, মোহাম্মদ সিরাজ, এবং জসপ্রীত বুমরাহ ছিলেন না। যদি এই খেলোয়াড়রা এশিয়া কাপে সুযোগ পান, তাহলে দলের চেহারাই বদলে যাবে।
advertisement
ভারতের শেষ টি২০ সিরিজে অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন তরুণ। সূর্যকুমার অধিনায়ক ছিলেন এবং অক্ষর প্যাটেল ছিলেন সহ-অধিনায়ক। উইকেটকিপারের দায়িত্বে ছিলেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। ব্যাটারদের মধ্যে ছিলেন অভিষেক শর্মা, রিঙ্কু সিং ও তিলক বর্মা। অলরাউন্ডার হিসেবে খেলেছেন অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে এবং নীতীশ কুমার রেড্ডি। বোলারদের তালিকায় ছিলেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই।
ধরা হচ্ছে, ইংল্যান্ডে টেস্ট সিরিজে চমৎকার পারফরম্যান্সের পর শুভমান গিল এবং মহম্মদ সিরাজ টি২০ দলে ফেরার যোগ্য দাবিদার। যদি বুমরাহ সম্পূর্ণ ফিট হন, তিনিও দলে ফিরতে পারেন। যশস্বী জয়সওয়াল এবং কুলদীপ যাদবেরও দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। যদি সিরাজ ও বুমরাহ দলে ফেরেন, তবে হর্ষিত রানা এবং মহম্মদ শামিকে জায়গা ছাড়তে হতে পারে। কুলদীপ যাদব রবি বিষ্ণোইয়ের পরিবর্তে দলে ঢুকতে পারেন। বরুণ চক্রবর্তীর জায়গাও পাকা মনে করা হচ্ছে। তবে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের জন্য একাদশে জায়গা পাওয়া সহজ হবে না।
এশিয়া কাপের জন্য সম্ভাব্য ভারতীয় দল:সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ / হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল / জিতেশ শর্মা।
