TRENDING:

Zamindar Bari: জমিদারি না থাকলেও রয়েছে মন্দির! প্রাচীন শিল্পকলা বাঁচিয়ে রাখতে মরিয়া পরিবার

Last Updated:

Zamindar Bari Temple: বাংলার প্রায় ১৬৯৪ শকাব্দ, ইংরেজির প্রায় ১৭৭২ খ্রিস্টাব্দ সময়ে তৈরি হয় এই মন্দির। গোটা মন্দির জুড়ে রয়েছে রামায়ণ-মহাভারত কৃষ্ণ লীলার কাহিনির বিবরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জমিদারির পতন ঘটেছে অনেক বছর হল, মল্লরাজাদের জমিদারি ছেড়ে চলে এসেছিলেন আরামবাগের ভালিয়া গ্রামে। সঙ্গে করে নিয়ে এসেছিলেন নিজেদের বংশের কূলদেবতাকে। আর নিয়ে এসেছিলেন বাংলার এক প্রাচীন শিল্পকলা, টেরাকোটা মন্দির। ভালিয়া গ্রামের সরকার পাড়ায় রয়েছে সেই প্রাচীন টেরাকোটা মন্দির।
advertisement

বাংলার প্রায় ১৬৯৪ শকাব্দ, ইংরেজির প্রায় ১৭৭২ খ্রিস্টাব্দ সময়ে তৈরি হয় এই মন্দির। গোটা মন্দির জুড়ে রয়েছে রামায়ণ-মহাভারত কৃষ্ণ লীলার কাহিনির বিবরণ। ব্রিটিশ লেখক ডেভিড জে. ম্যাককাচিয়ন সাহেব তার গ্রন্থে পরিবারের রঘুনাথ মন্দিরটিকে ট্রিপল আর্চওয়েতে বারান্দা-সহ একটি চালা হিসাবে উল্লেখ করেছেন। তিনটি খিলান বিশিষ্ট এই মন্দিরটি একেবারে ভগ্ন দশা হয়ে গিয়েছিল একসময়। পরিবারের উদ্যোগেই আবারও সংস্কার করা হয়েছে। মূলত চুনসুরকির তৈরি এই মন্দিরের পুরানে বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ মাত্র ৫ উপায়ে হরমোনজনিত সমস্যা থাকবে বশে! রইল জলের মত সহজ ৪-৫ টোটকা, হাতেনাতে পাবেন ফল

পরিবারের বর্তমান সদস্য সাযুজ্য সরকার বলেন, তাদের এই মন্দিরের বর্তমান যে পরিস্থিতি তা এক বছরের মধ্যেই হয়েছে। আগে একেবারে ভগ্ন দশা হয়ে গিয়েছিল। কারণ সাড়ে ৩০০ বছরের এই মন্দির এই প্রথমবার সংস্কার করা হয়েছে। মন্দিরে ঠিক যেভাবে টেরাকোটার কাজ আগে ছিল তারই সংস্করণ হয়েছে। তাদের এই মন্দির তাদের কুলদেবতা রঘুনাথ জিউ-এর মন্দির। মন্দিরের ভিতরে গর্ব গৃহে রাখা রয়েছে সেই শিলা। তার বাহন গরুর দেবের মূর্তিও রয়েছে সেখানে। গোটা মন্দির জুড়ে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী দৃশ্য টেরাকোটায় রয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় দানার শক্তিশালী ‘আউটার-ব্যান্ড’! ২৪ ঘণ্টায় কী প্রভাব ফেলবে কলকাতা-সহ দক্ষিণের জেলায় জেলায়? জানিয়ে দিল আলিপুর

মূলত পোড়া মাটি চুনসুরকি দিয়ে এই টেরাকোটা তৈরি হত। তারা এখনও অষ্টম প্রজন্ম। আগামী প্রজন্মের মানুষের কাছে এই টেরাকোটা শিল্পের মন্দির যাতে তারা দেখতে পারেন সেই কারণেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Zamindar Bari: জমিদারি না থাকলেও রয়েছে মন্দির! প্রাচীন শিল্পকলা বাঁচিয়ে রাখতে মরিয়া পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল