TRENDING:

West Medinipur News: কোন পাখি দেখতে কেমন,তার চরিত্র বোঝানো হল পড়ুয়াদের

Last Updated:

পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন এলাকায় তারা এই কর্মসূচি গ্রহণ করেছে।মূল লক্ষ্য শিক্ষার্থীদের মনে পাখ-পাখালির প্রতি আগ্রহ ও ভালবাসা জাগিয়ে তোলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আকাশে বিভিন্ন প্রকারের পাখি উড়ে যায়। সব পাখির নাম জানা হয় না সবার। অথচ তার উড়ে যাওয়ার শব্দে ও ডাকে মন আনমনা হয়। তাই ছোটদের পাখি চেনাতে উদ্যোগী হল বিদ্যালয়। নিজেদের আশেপাশে বহু পাখি রয়েছে। জঙ্গলমহলের ছেলেমেয়েরা সেই পাখিকে দেখে। কখনও মাছরাঙ্গা, কখনও পায়রা, কোকিল কত পাখিনা দেখে ছোটরা, তবে তারা কি জানে নাম? তাদের ব্যবহার কেমন? কীভাবে ডাকে তারা? কী খায়? এবার পাখিদের বৈচিত্র বোঝালো বেশ কয়েকদল যুবক। প্রাথমিক বিদ্যালয়ে হল পাখি চেনানোর কর্মশালা। বিভিন্ন ধরনের কর্মশালা হয়েছে তবে এই কর্মশালা এবারে নতুন।
স্কুলে পড়ুয়ারা
স্কুলে পড়ুয়ারা
advertisement

পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মহাশোল প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন পক্ষী সংরক্ষণ নিয়ে কাজ করছে

‘বার্ড ওয়াচার্স সোসাইটি’ এবং ‘উইংস’। যাদের উদ্যোগে ‘স্কুল অফ বার্ডস’ নামের এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মনে পাখ-পাখালির প্রতি আগ্রহ ও ভালবাসা জাগিয়ে তোলা। বাড়ির পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত পাখি দেখা যায় তাদের চরিত্র কেমন, তাদের ব্যবহার আচার-আচরণ কেমন? তার সম্পর্কের সম্মুখ ধারণা দেওয়া হয় ছোট ছোট পড়ুয়াদের।

advertisement

আরও পড়ুন : ছবিতে সাজানো দেওয়াল, প্রান্তিক এলাকার বিদ্যালয় যেন ছাত্র-ছাত্রীদের নিজের ঘর

View More

‘উইংস’-র পক্ষে কর্মশালার পরিচালনা করেন জেলার অন্যতম পক্ষী গবেষক, শিক্ষক ও পরিবেশকর্মী রাকেশ সিংহ দেব। শিক্ষার্থীরা উপযুক্ত তথ্য সংগ্রহের মাধ্যমে পাখি পর্যবেক্ষণের নিয়মকানুন শেখে। পাশাপাশি ছিল হাতে কলমে পাখি পর্যবেক্ষণে বাইনোকুলার ও ক্যামেরার ব্যবহার। বিদ্যালয়ের পক্ষ থেকে শালবনী এলাকায় প্রাপ্ত পাখিদের উপরে আলোকচিত্র প্রদর্শনীও আয়োজন করা হয়েছিল। রাকেশ বলেন, “কোন পাখি কেমন দেখতে? কোন পাখি কিভাবে ডাকে? তাদের বাসাগুলি কেমন? কোন পাখি কীখায়? পাখি সম্পর্কে এরকম আরও অনেক কিছু খুঁটিনাটি বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়াও, শিক্ষার্থীদের হাতে পাখি সনাক্তকরণের জন্য বই এবং ১৭২টি পাখির কালারফুল ছবি সম্বলিত বুকলেট তুলে দেওয়া হয়েছে।”

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন এলাকায় তারা এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন রাকেশ। শালবনীর মহাশোল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালাতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুন্ডু সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও। এমন অভিনব আয়োজনে খুশি পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

রঞ্জন চন্দ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: কোন পাখি দেখতে কেমন,তার চরিত্র বোঝানো হল পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল