TRENDING:

West Medinipur News: সপ্তাহব্যাপী মেলায় ভিড় কয়েক লক্ষ, মেদিনীপুরের চার্চের মেলায় উপচে পড়া ভিড়

Last Updated:

West Medinipur News: বর্ষ শেষে এই মেলাতে মাত্র ক'টা দিনে ভিড় হয় লক্ষাধিক মানুষের। শুধু মেদিনীপুর শহর নয়, পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গা থেকে বহু মানুষ আসেন এই মেলাতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: ইতিহাস এবং ঐতিহ্যে ভরা মেদিনীপুর। একদিকে যেমন বিপ্লব সংঘটিত হয়েছিল তেমনই এই মেদিনীপুর বয়ে চলেছে নানা ধর্মীয় ও নানা সংস্কৃতির ইতিহাসও। সারা বছর শুধুমাত্র শীতের এই কয়েকটা দিনের আনন্দের জন্য অপেক্ষা করেন গোটা মেদিনীপুরবাসী। ডিসেম্বরের শেষ সপ্তাহে মেদিনীপুরে বসে চার্চের মেলা। মূলত যীশুখ্রীষ্টের জন্মদিন অর্থাৎ বড়দিন থেকেই এই মেলা বসে চার্চের মাঠে। প্রতিদিন বেশ কয়েক হাজার মানুষের ভিড় জমে। থাকে একাধিক মনোহারী দোকান থেকে বাচ্চাদের জন্য নানা খেলার জিনিস।
advertisement

শহর মেদিনীপুরে প্রতিবছর কিছু না কিছু অনুষ্ঠান লেগে থাকে, তবুও যেন সকলের এক আনন্দের কেন্দ্রবিন্দুতে থাকে এই চার্চের মেলা। বড়দিন থেকেই শুরু হয় এই মেলা। চলে নতুন বছরের শুরু পর্যন্ত। বিকেল থেকে শুরু হয় এই মেলা, রাত পর্যন্ত থাকে জমজমাটি ভিড়। প্রতিদিন বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এখানে। প্রায় শতাধিক স্টল রয়েছে মেদিনীপুরের চার্চের মেলাতে। ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা।

advertisement

আরও পড়ুন: চোখের জলে বিদায়, অবসর নিলেন প্রধান শিক্ষক! আবেগঘন মুহূর্তের সাক্ষী পুরুলিয়ার বিদ্যালয়

মেদিনীপুর শহরে প্রাণকেন্দ্র কেরানীতলার কাছেই চার্চ স্কুলের মাঠ এখন জমজমাট। তবে জানেন কতটা আকর্ষণীয়, মেদিনীপুরের মানুষের কাছে। মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় এত বড় এবং জমজমাট মেলা বোধহয় একটি। যাকে ঘিরে উন্মাদনা থাকে সারা বছর। একদিকে সুন্দরভাবে সাজান হয় গির্জাকে। সেই গির্জায় ঢোকার এক অনুভূতি এবং অন্যদিকে মেলার আনন্দে মেতে ওঠেন মেদিনীপুরের মানুষ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

স্বাভাবিকভাবে বর্ষ শেষে এই মেলাতে মাত্র কটা দিনে ভিড় হয় লক্ষাধিক মানুষের। শুধু মেদিনীপুর শহর নয়, পার্শ্ববর্তী ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গা থেকে বহু মানুষ আসেন এই মেলাতে। বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় জমে। কেনাকাটাও করেন তারা। স্বাভাবিকভাবে বর্ষ শেষে জেলার প্রাণকেন্দ্র সদরে এমন মেলার আয়োজন বেশ আকর্ষণীয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সপ্তাহব্যাপী মেলায় ভিড় কয়েক লক্ষ, মেদিনীপুরের চার্চের মেলায় উপচে পড়া ভিড়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল