TRENDING:

Durga Puja 2025: থিমের ছড়াছড়ির মাঝেই আলাদা চমক ঘাটালে! ১২ লক্ষ টাকার বাজেটের 'এই' পুজো দেখার সুযোগ না হলে দেখে নিন

Last Updated:

চলছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। ঘাটাল জুড়ে নানা থিমের নানা পুজো। রয়েছে সাবেকিয়ানায় ছোঁয়ায় নানা বনেদি বাড়ির পুজোও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চলছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। ঘাটাল জুড়ে নানা থিমের নানা পুজো। রয়েছে সাবেকিয়ানায় ছোঁয়ায় নানা বনেদি বাড়ির পুজোও। তেমনই এক সর্বজনীন পুজোর একঝলক রইল আজকের প্রতিবেদনে।
advertisement

চারিদিকে চলছে দেবী দুর্গার স্তোত্র পাঠ। সন্ধ‍্যা নামলেই একসঙ্গে ঠাকুর দেখতে বেরোনোর রেওয়াজ বাঙালি এখনও ভোলেনি। এক আলাদা উত্তেজনা কাজ করে। একটা একটা করে কেটে যাচ্ছে পুজোর দিনগুলো।

আরও পড়ুন: পুরুলিয়ায় বড় চমক! অন্যান্য থিমের পুজো দেখার আগে ঢুঁ মারুন ‘এই’ মণ্ডপে, পাবেন বিদেশ ঘোরার স্বাদ

advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের সোনামুই হাট কমিটির সর্বজনীন পুজো এবছর ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এ বছরের তাদের থিম আলোকবর্তিকা। পুজো কমিটির কথা অনুযায়ী বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। দূর থেকে দেখলে মনে হবে শোভাযাত্রা। এখন বেড়েছে দুর্গাপুজোর সংখ‍্যা সেই সঙ্গে বেড়ে চলেছে মানুষের উচ্ছ্বাস। কোথাও কোথাও চলছে আবার পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কাজেই সেইসমস্ত মণ্ডপে ভিড় আরও বেশি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের সোনামুই হাট সর্বজনীন এবছর তাদের পুজো ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে। থিমকে ফুটিয়ে তুলেছেন আলোয় আলোয়। থিমের নাম আলোকবর্তিকা, বাজেট ১২ লক্ষ টাকা, এমনটাই দাবি কমিটির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের উপরেও আর্থিক চাপ বেড়েছে, ফলে সহযোগিতাও আগের তুলনায় কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও দেখুন

জমে ওঠা পুজোর শেষ মুহূর্তের আনন্দ নিংড়ে নিতে সবাই মেতে উঠেছেন। নিয়মনীতি মেনেই চলছে পুজো। বলা চলে পুজো শেষের পথে তাই আবেগি বাঙালির মনে আসতে আসতে দুঃখ জায়গা পাচ্ছে এবং মন বলছে পুজো হবে হবেই ভাল ছিল। তবুও এখন শেষ মুহূর্তের আনন্দে মিশেছেন সবাই।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: থিমের ছড়াছড়ির মাঝেই আলাদা চমক ঘাটালে! ১২ লক্ষ টাকার বাজেটের 'এই' পুজো দেখার সুযোগ না হলে দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল