TRENDING:

West Bengal Weather News : আজ ভিজবে কলকাতা? অক্ষরেখার পরিবর্তনে উত্তরে বৃষ্টিতে রাশ, রইল আবহাওয়ার পূর্বাভাস...

Last Updated:

West Bengal Weather News : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তা এবার কমবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (West Bengal Weather News) রয়েছে শহর কলকাতা ও আশেপাশে। এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তা এবার কমবে। গত ২৪ ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮%। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার।

advertisement

আগামী দু'দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা এক-আধ পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে
আরও দেখুন

মৌসুমি অক্ষরেখা এবার ক্রমশই উত্তর দিক থেকে সরে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে এসেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের উপরে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামিকাল থেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather News : আজ ভিজবে কলকাতা? অক্ষরেখার পরিবর্তনে উত্তরে বৃষ্টিতে রাশ, রইল আবহাওয়ার পূর্বাভাস...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল