TRENDING:

Gujarat Bridge Tragedy: গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত এ রাজ্যের বাসিন্দা, বন্ধুরা প্রাণে বাঁচলেও ফিরলেন না পূর্বস্থলীর হাবিবুল

Last Updated:

পূর্বস্থলী দু' নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকার বাসিন্দা হাবিবুলের কাকা গুজরাতের মোরবিতে সোনার কাজ করতেন৷ মাস দশেক আগে সেখানে যান হাবিবুলও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: গুজরাতের মোরবিতে সেতু ভেঙে দুর্ঘটনায় প্রাণ হারালেন এ রাজ্যের এক বাসিন্দাও৷ মৃত যুবকের নাম হাবিবুল শেখ৷ তিনি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা৷ জানা গিয়েছে, কয়েক মাস আগে সোনার কাজ করার জন্য গুজরাতের মোরবিতে গিয়েছিলেন হাবিবুল৷
advertisement

রবিবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে মোরবির ওই ঝুলন্ত সেতুতে বেড়াতে যান তিনি৷ সেতু ভেঙে হাবিবুলের তিন বন্ধু গুরুতর আহত হলেও মৃত্যু হয় হাবিবুলের৷ ময়নাতদন্তের পর ইতিমধ্যেই তাঁর দেহ পূর্বস্থলীর বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে৷

আরও পড়ুন: 'এ রকম যন্ত্রণা জীবনে খুব কম পেয়েছি', সেতু ভেঙে শতাধিক মৃত্যুতে বললেন মোদি

advertisement

পূর্বস্থলী দু' নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকার বাসিন্দা হাবিবুলের কাকা গুজরাতের মোরবিতে সোনার কাজ করতেন৷ মাস দশেক আগে সেখানে যান হাবিবুলও৷ রবিবার গভীর রাতে দুর্ঘটনায় হাবিবুলের মৃত্যুর খবর পূর্বস্থলীর বাড়িতে এসে পৌঁছয়৷ এর পরেই পরিবারে নেমে আসে শোকের ছায়া৷ এ দিন সকাল থেকে প্রতিবেশীরাও হাবিবুলের বাড়ির সামনে ভিড় জমান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

পরিবার সূত্রে খবর, ময়নাতদন্তের পর হাবিবুলের দেহ আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে৷ সেখান থেকেই এ তাঁর দেহ পূর্বস্থলীর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gujarat Bridge Tragedy: গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত এ রাজ্যের বাসিন্দা, বন্ধুরা প্রাণে বাঁচলেও ফিরলেন না পূর্বস্থলীর হাবিবুল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল