TRENDING:

কারও প্ররোচনায় পা নয়, আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী, সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য

Last Updated:

বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। তার পরেই নদিয়ার করিমপুরে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিল তারা। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। তার পরেই নদিয়ার করিমপুরে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হচ্ছে তাদের। সেই জমিতে নতুন আউটপোস্ট তৈরি হবে বলে সূত্রের খবর। তবে এ বিষয়ে এখনও বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য
সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য
advertisement

আরও পড়ুন– ছেঁড়া পোশাক পরে থানায় পৌঁছলেন যুবক, দেখলে মনে হবে ভিখারি, নাম শুনে চমকে গেলেন আইপিএস অফিসাররা!

নদিয়া জেলায় প্রায় ২১৬ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে এখনও প্রায় ২০.৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি বলে বিএসএফ সূত্রে খবর। কাঁটাতার ছাড়া সীমান্ত রয়েছে করিমপুরেও। সেখানে আউটপোস্ট তৈরি করতে চেয়েছিল বিএসএফ। কারও প্ররোচনায় পা দিয়ে সীমান্তের ওপারে যাওয়া চলবে না। গত সপ্তাহে জেলা সফরে মুর্শিদাবাদে সরকারি কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষকে এই বলেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কারও কারও লক্ষ্য হল দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে পড়া। তাই কোনও মতেই প্ররোচনায় পা দেওয়া চলবে না। তবে সীমান্তে শান্তিরক্ষার ভার নেওয়ার জন্য তিনি সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কেই এগিয়ে আসতে বলেছেন। এর আগে বিএসএফ-এর দিকে আঙুল তুললেও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, সীমান্ত দেখবে বিএসএফ-ই।

advertisement

আরও পড়ুন– এক সময় রটে গিয়েছিল মাদকাসক্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী ! নিজেকে প্রমাণ করতে অভিনেত্রী মায়ের সামনে দিতে হয়েছিল পরীক্ষাও

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

সীমান্তে শান্তিরক্ষা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, ‘‘মুর্শিদাবাদের ও পারে বাংলার সীমান্ত রয়েছে। সেই সীমান্ত বিএসএফ দেখুক। আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব।’’ তার পরেই সাধারণ মানুষকে সতর্কও করেছেন মমতা। তিনি বলেন, ‘‘দয়া করে কারও প্ররোচনায় পা দিয়ে ও দিকে যাবেন না। কারণ অনেকের উদ্দেশ্য হল দাঙ্গা লাগিয়ে, দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে পড়া। আমি চাই সীমান্তে বিএসএফ দায়িত্ব নিক, যাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়। আমি লোকাল পুলিশকে বলব, তাঁরা যেন মাইকিং করে ফিরে আসতে বলেন।’’ আইন হাতে তুলে নিতেও বারণ করেছেন মুখ্যমন্ত্রী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কারও প্ররোচনায় পা নয়, আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী, সীমান্ত সুরক্ষায় জমি দিল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল