আরও পড়ুন: এই স্কুলে প্রতিদিন পড়ুয়াদের উপস্থিতির হার ৯৯%! কারন জানলে অবাক হবেন
এই মুহূর্তে জেলায় জেলায় গবাদি পশুদের মধ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ছড়িয়ে পড়ছে। গ্রাম বাংলায় রোগটি খুরাই নামে পরিচিত। ভাইরাস ঘটিত এই রোগে গরুর গর্ভপাত, দুধ প্রদানের ক্ষমতা কমে যাওয়া, এমনকী মৃত্যুও হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েক লক্ষ গরুকে বিনামূল্যে এই রোগের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। খুরাই বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ মূলত দেখা যায় চেরা খুর থাকা প্রাণীদের মধ্যে। মূলত গরুরাই এই রোগে আক্রান্ত হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে গরুর শরীরের তাপমাত্রা বেড়ে যায়। মুখগহ্বর, মাড়ি, খুরের মধ্যে ঘা তৈরি হয়। মুখ থেকে লালা আর সাদা ফেনা ঝরতে থাকে, কিছুদিনের মধ্যেই গরু দুর্বল হয়ে পড়ে। গর্ভবতী গরুর গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকী মারাও যায়। সবচেয়ে বড় বিষয়, এই ভাইরাস খুব ছোঁয়াচে। একটি গোরু থেকে অন্য গরুর মধ্যে দ্রুত রোগের সংক্রমণ ছড়ায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই নিয়ে প্রাণীসম্পদ বিকাশ দফতরের মথুরাপুর-২ ব্লক আধিকারিক পান্নালাল রায় জানান, এই রোগটির নাম খুরাই। এই রোগে গবাদি পশু আক্রান্ত হলে দ্রুত সংশ্লিষ্ট প্রাণীসম্পদ বিকাশ অফিসে যোগাযোগ করতে হবে। এরপর বাড়িতে গিয়ে এই রোগের ভ্যাকসিন দেওয়া হবে। এই প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
নবাব মল্লিক






