TRENDING:

ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর ৷ অজানা জ্বরে এখনও অবধি তিন দিনে দু’জনের মৃত্যুর খবর মিলেছে । আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ ।
advertisement

জেলা স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের দল এলাকায় নজরদারি চালাচ্ছে ৷  পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের আগরয়াড়া, সীতারামপুর, হান্দোল, নায়েকপাড়া-সহ পুরো অঞ্চলের বেশিরভাগ বাড়ির সদস্যরা অজানা জ্বরে আক্রান্ত ।

আক্রান্তরা পিংলা গ্রামীন হাসপাতাল, ময়না হাসপাতাল ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার সকালে ফের অজানা জ্বরে মৃত্যু হয় এক মহিলার ৷ পিংলার আগরয়াড়া গ্রামের বাসিন্দা তিনি ৷

advertisement

এই দু’টি ঘটনার পর ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ রাজ্য সভার সাংসদ এবং সবং বিধানসভার বিধায়ক গীতা ভুইয়া সহ অনান্যরা  উপস্থিত হন ওই এলাকায় ৷ তারা আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে পিংলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, আমি খবর পেয়েছি ৷ বিষয়টি আমার নজরে থাকবে। সকলেরই চিকিৎসা শুরু হয়েছে । তবে ডেঙ্গু কিনা তা সাস্থ্য দফতরের লোক খতিয়ে দেখছে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর