TRENDING:

Motorcycle Accident: একই দিনে জোড়া মোটরসাইকেল দুর্ঘটনা, উলুবেড়িয়ায় দুই যুবকের মর্মান্তিক পরিণতি!

Last Updated:

তকাল রাত দশটা নাগাদ ৫৮ গেটের দিক থেকে উলুবেড়িয়ার দিকে আসছিল একটি মোটরসাইকেল৷ তখনই উল্টো দিক থেকে আসা একটি বিয়ে বাড়ির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একই দিনে উলুবেড়িয়ায় দুটি আলাদা আলাদা বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার শ্যামপুর রোডে৷ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে জয়পুরের সাবগাছতলা এলাকায়৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত দশটা নাগাদ ৫৮ গেটের দিক থেকে উলুবেড়িয়ার দিকে আসছিল একটি মোটরসাইকেল৷ তখনই উল্টো দিক থেকে আসা একটি বিয়ে বাড়ির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে৷ গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই যুবক৷

স্থানীয় বাসিন্দারাই দুই যুবককে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই উত্তর চব্বিশ পরগণার আমডাঙার বাসিন্দা শৌভিক প্রামাণিক নামে এক যুবকের মৃত্যু হয়৷ জানা গিয়েছে, মৃত যুবক এবং তাঁর সঙ্গী হুগলির বাসিন্দা আরও এক যুবক কাজ সেরে মোটরসাইকেলে উলুবেড়িয়ার দিকে ফিরছিলেন৷ বিয়ে বাড়ির ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

এর পাশাপাশি হাওড়ার জয়পুর সাবগাছতলা এলাকায় গতকাল রাত নটা নাগাদ একটি টোটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের৷ এই দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন টোটো যাত্রীও।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Motorcycle Accident: একই দিনে জোড়া মোটরসাইকেল দুর্ঘটনা, উলুবেড়িয়ায় দুই যুবকের মর্মান্তিক পরিণতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল