TRENDING:

অনুপস্থিত বিজেপি, বনগাঁ পুরসভায় আস্থাভোটে বিনা বাধায় জয়ী তৃণমূল

Last Updated:

দিন বারাসতে জেলাশাসকের দফতরে হয় বনগাঁ পুরসভার আস্থাভোট৷ বিজেপি-র কোনও কাউন্সিলর এ দিনের ভোটে উপস্থিত না-থাকায় বিনা বিরোধিতায় ১৪-০ ভোটে জিতে পুরসভাটি ফের দখলে নিচ্ছে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#বনগাঁ: আস্থাভোটে ১৪-০ ভোটে জিতল তৃণমূল কংগ্রেস৷ বনগাঁ পুরসভা নিজেদের দখলেই রাখল তৃণমূল৷ বৃহস্পতিবার বনগাঁ পুরসভার আস্থাভোটে অনুপস্থিত ছিল বিজেপি৷ অনৈতিক ভাবে হচ্ছে আস্থা ভোট, অভিযোগ বিজেপির৷
advertisement

এ দিন বারাসতে জেলাশাসকের দফতরে হয় বনগাঁ পুরসভার আস্থাভোট৷ বিজেপি-র কোনও কাউন্সিলর এ দিনের ভোটে উপস্থিত না-থাকায় বিনা বিরোধিতায় ১৪-০ ভোটে জিতে পুরসভাটি ফের দখলে নিচ্ছে তৃণমূল৷ আস্থাভোট অনৈতিক ভাবে হচ্ছে দাবি করে আদালতের হস্তক্ষেপ চেয়েছে বিজেপি৷ অভিযোগ লিখিত আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ ফলে

২২ আসনের পুরসভায় অংশ নেন ১৩ জন তৃণমূল কাউন্সিলর৷ তৃণমূলকে সমর্থন জানিয়েছেন এক কংগ্রেস কাউন্সিলরও৷ ফলে ১৪ জন কাউন্সিলর নিয়ে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস৷ আস্থা ভোটে নেই একজন সিপিআইএম কাউন্সিলর৷

advertisement

বারাসতের জেলাশাসকের দফতরে আস্থাভোটে কোনও রকম অশান্তি রুখতে পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয় গোটা এলাকায়৷ তৈরি রাখা হয় জল কামানও৷ বনগাঁ জুড়ে লাগানো হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট৷

আরও ভিডিও: বনগাঁ পুরসভার দখল নিয়ে ধুন্ধুমার 

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুপস্থিত বিজেপি, বনগাঁ পুরসভায় আস্থাভোটে বিনা বাধায় জয়ী তৃণমূল