TRENDING:

Arabul Islam Arrested: গ্রেফতার আরাবুল ইসলাম, পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার

Last Updated:

Arabul Islam Arrested: দীর্ঘ দিন ধরে ভাঙড়ে অশান্তির ঘটনায় বারবার নাম জড়িয়েছে আরাবুলের৷ আইএসএফ কর্মীদের উপর হামলার ঘটনায় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ ছিল৷ সেই কারণেই গ্রেফতার করা হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হল তৃণমূলের নেতা আরাবুল ইসলামকে৷ ভাঙড়ের দাপুটে নেতাকে কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল লালবাজারে৷ পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল আরাবুল ইসলামকে৷ পুলিশ সূত্রে খবর, খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে৷ ৩০২ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে৷ দীর্ঘ দিন ধরে ভাঙড়ে অশান্তির ঘটনায় বারবার নাম জড়িয়েছে আরাবুলের৷ আইএসএফ কর্মীদের উপর হামলার ঘটনায় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ ছিল৷ সেই কারণেই গ্রেফতার করা হল৷
advertisement

আরাবুল ইসলাম ভাঙড়ের এক ত্রাসের নাম৷ বারংবার ভাঙড়ে একাধিক অশান্তিতে নাম জড়িয়েছে আরাবুলের৷ এর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন আরাবুল৷ তিনিই আবার গ্রেফতার হলেন৷ পঞ্চায়েত ভোটের সময় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়৷ সেই ঝামেলায় পুরোটাই আরাবুলের ভূমিকা ছিল বলে মনে করেন অনেকে৷ একাধিকবার আইএসএফের পক্ষ থেকেও আরাবুলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল৷ বৃহস্পতিবার আরাবুলকে ডাকা হয় উত্তর কাশিপুর থানায়৷ তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর পর সন্ধ্যে ছ’টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার
আরও দেখুন

পঞ্চায়েত ভোটের আগে, পরে বারংবার অশান্ত হয়েছে ভাঙড়৷ সেখানে বারংবার বোমা-গুলির শব্দে অশান্তি বারংবার চড়েছে৷ বাড়ির সামনেই পড়েছে বোমা৷ গুলি আর বোমার শব্দে ঢাকা থেকে ভাঙড়৷ তার পর প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ভাঙড়কে নিয়ে আসা হয় কলকাতা পুলিশের আওতায়৷ আরও বেশি নিরাপত্তা দিতেই করা হয় এই ব্যবস্থা৷ আর কলকাতা পুলিশের আওতায় আসার পরেই এই বড় পদক্ষেপ৷ এক কথায় ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুলকে জেলে পুরল পুলিশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arabul Islam Arrested: গ্রেফতার আরাবুল ইসলাম, পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল