TRENDING:

7th Phase Bengal Election Violence: বোমাবাজি, ভোটদানে বাধা, BJP প্রার্থীর গাড়িতে হামলা, দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর

Last Updated:

বোমাবাজি (Bombing), ভোটারদের বুথে যেতে বাধা, বিজেপি প্রার্থীর (BJP Candidate) গাড়িতে হামলা (Car Vandalized)-সহ একাধিক অশান্তির জেরে ভোটের (West Bengal Assembly Election 2021 Phase 7) সকাল থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের (Mursidabad) রানিনগর (Raninagar)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রানিনগরঃ বোমাবাজি (Bombing), ভোটারদের বুথে যেতে বাধা, বিজেপি প্রার্থীর (BJP Candidate) গাড়িতে হামলা (Car Vandalized), মোর্চা এজেন্টদের বুথে বসতে বাধা-সহ একাধিক অশান্তির জেরে ভোটের (West Bengal Assembly Election 2021 Phase 7) সকাল থেকে সংবাদের শিরোনামে মুর্শিদাবাদের (Mursidabad) রানিনগর (Raninagar)। এ দিন ভোট শুরুর আগের রাতে রানিনগরের পানিপিয়ায় বোমায় জখম মহিলা কংগ্রেস সমর্থক আরিজান বেওয়া। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই কংগ্রেস সমর্থক।
ভোটের দিন সকাল থেকে উত্তপ্ত রানিনগর।
ভোটের দিন সকাল থেকে উত্তপ্ত রানিনগর।
advertisement

ভোটের দিন সকালে রানিনগরে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ ওঠে একাধিক বুথে। ২৩০ ও ২৩১ নম্বর বুথ এলাকায় উত্তেজনা ছড়ায় ভোটদানে বাধা দিলে। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যদিও ভোটারদের বাধার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি, মহিলাদের ভোটদানেও বাধার অভিযোগ ওঠে  রানিনগরের একটি বুথে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মহিলারা ভোট দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এমনকি হুমকির অভিযোগ ওঠে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল (TMC)।

advertisement

এ দিকে, বিজেপি প্রার্থীর (BJP Candidate) গাড়িতে হামলা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রানিনগর। রানিনগর সেনপাড়ায় বিজেপি প্রার্থী মাসোহারা খাতুনের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। পাশাপাশি, বিজেপি এজেন্টকে মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি প্রার্থীর দাবি, ওই এলাকায় ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়া ও পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গেলে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা তাঁকে আটকে রাখে।পরে পুলিশ গিয়ে বিজেপি প্রার্থীকে উদ্ধার করে। যদিও গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার রিপোর্ট তলব করে কমিশন। যদিও পরে বিজেপি প্রার্থীর উপর কোনও হামলার ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

অন্যদিকে, এ দিন মোর্চা এজেন্টদের বুথে বসতে বাধার দেয় বলেও অভিযোগ। রানিনগরের ৬১ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় মোর্চা এজেন্টদের বুথে বসতে বাধা দিলে। মোর্চা প্রার্থী ফিরোজা বেগমের দাবি, তৃণমূলের কর্মীরা এজেন্ট বস্তে বাধা দিয়েছে। যদিও বাধার অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
7th Phase Bengal Election Violence: বোমাবাজি, ভোটদানে বাধা, BJP প্রার্থীর গাড়িতে হামলা, দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল