TRENDING:

Hooghly News: বড়দিনের রাতে পার্ক স্ট্রিটকে টেক্কা! তালিকায় রাজ্যের এই তিন শহর

Last Updated:

২৫ ডিসেম্বরের রাতে পার্ক স্ট্রিটকে টেক্কা দিয়ে জনজোয়ার নামতে দেখা গেল রাজ্যের তিন শহরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ২৫ ডিসেম্বরের রাতে জনজোয়ার নামতে দেখা গেল হুগলির শ্রীরামপুরে। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের ধাঁচের সাজিয়ে তোলা হয়েছিল হুগলী শ্রীরামপুরকে। মূলত হেরিটেজ ও ট্যুরিজম ফেস্টিভাল উপলক্ষে এই আয়োজন করেছিল শ্রীরামপুর পুরসভা। সেখানেই বড়দিনের রাত একেবারে জনসমুদ্র। কাতারে কাতারে মানুষের ঢল নেমেছিল শ্রীরামপুরের রাস্তায়। শুধু শ্রীরামপুর নয়, এমনকি চন্দননগর ও ব্যান্ডেলেও অগণিত মানুষের ভিড়।
advertisement

২৫ ডিসেম্বর রাতে শ্রীরামপুরের রাস্তা যে এত মানুষের জনজোয়ার হবে তা হয়তো কল্পনা করতে পারেননি অনেকেই। তবে শ্রীরামপুরে যে উৎসবের আয়োজন হয়েছিল তাতে মানুষের ভিড় যে অনভিপ্রেত নয় তা কিছুটা ধারণা ছিল আগে থেকেই প্রশাসনের। একদিকে আলোয় মোড়া রাস্তাঘাট, তার পাশেই রাস্তার উপরে বিশাল মঞ্চ তৈরি করে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেই বড়দিনের রাতে গান গাইতে এসেছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। তাতেই একেবারে বড়দিনের রাতে গা ভাসিয়েছিল হুগলির মানুষজন। শুধু হুগলি নয় জেলার বাইরে বিভিন্ন জায়গা এমনকি কলকাতা থেকেও বহু মানুষ এসেছেন শ্রীরামপুরের বড়দিনের উৎসব দেখার জন্য।

advertisement

আরও পড়ুন: পাস্তার মধ্যে কেমিস্ট্রির টেবিল ! ‘বড়’ আবিষ্কারে তাক লাগালেন কোন্নগরের সৌম্যদীপ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

শ্রীরামপুরের পাশাপাশি চন্দননগরের সেক্রেট হার্ট চার্চ সংলগ্ন রাস্তায় সাজানো হয়েছিল বড়দিন উপলক্ষে। আলোর মোড়কে ঢেকে দেওয়া হয়েছিল চার্চকে। রাস্তায় নেমেছিল অগণিত মানুষের ভিড়। ঠিক যেমন জগধাত্রী পূজায় ভিড় জমে, তেমনি ভিড় জমে ছিল চন্দননগর স্ট্র্যান্ড ঘাট সংলগ্ন এলাকা ও চন্দননগর চার্চের সামনে। যতই রাত বাড়তে থাকে তত মানুষের ভিড়ও বাড়তে থাকে সেখানে। বড়দিন বলতে গেলেই সবার প্রথমে যার কথা মনে পড়ে অর্থাৎ ব্যান্ডেলের পর্তুগিজ ব্যাসীলিকা বা ব্যান্ডেল চার্চ সেখানেও কিছু মানুষের ভিড় কম ছিল না। কাতারে কাতারে মানুষ গোটা দিনভর এসে জমায়েত করেছিলেন চার্চের সামনে। প্রভু যীশুর জন্মদিনে উৎসব মুখরিত হয়ে উঠেছিল গঙ্গার তীরবর্তী তিন শহর শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁয়া থেকে টেরাকোটা মন্দির-অপূর্ব
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বড়দিনের রাতে পার্ক স্ট্রিটকে টেক্কা! তালিকায় রাজ্যের এই তিন শহর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল