TRENDING:

ভয়ঙ্কর কাণ্ড! হুগলি নদীতে বুল শার্ক! কোথা থেকে এল হাঙর! প্রবল আতঙ্ক

Last Updated:

Shark at Hooghly river- হুগলি নদীতে খোঁজ মিলল বেবি শার্কের। আর যা নিয়ে চিন্তা বাড়ল পরিবেশপ্রেমী থেকে বিশেষজ্ঞদের। ব্যান্ডেলের কাছে চাঁদনি ঘাটে শার্কটি উদ্ধার হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা: হুগলি নদীতে খোঁজ মিলল বেবি শার্কের। আর যা নিয়ে চিন্তা বাড়ল পরিবেশপ্রেমী থেকে বিশেষজ্ঞদের। ব্যান্ডেলের কাছে চাঁদনি ঘাটে শার্কটি উদ্ধার হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীপথে প্রথম খোঁজ পাওয়া গিয়েছে এই হাঙরের।
উদ্ধার হওয়া বেবি শার্ক
উদ্ধার হওয়া বেবি শার্ক
advertisement

সাধারণত এই ধরণের হাঙর নদীতে দেখা পাওয়া যায় না। তবে কীভাবে এই হাঙর ব্যান্ডেলের কাছে চলে এল, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বেবি শার্কটি আগ্রাসী বুল শার্ক প্রজাতির। দৈঘ্য ৮৩ সেমি ওজন ৪.৫ কেজি।অনেক ছোট হলেও বুল শার্ক স্বভাবগত ভাবেই আগ্রাসী। এর আগে ভারতের ইনল্যান্ড ওয়াটার বা নদীপথের এতটা ভিতরে এই প্রজাতির হাঙরের সন্ধান মেলেনি।

advertisement

আরও পড়ুন- আসছে ‘EPFO 3.0’! এবার এটিএম থেকেই তুলতে পারবেন পিএফ-এর টাকা, কবে থেকে এই সুবিধা মিলবে?

ব্যান্ডেলের কাছে ওই জায়গায় হুগলি নদী প্রায় ৪৫০ মিটার চওড়া। সকালের দিকে অন্তত এক ডজন মাছধরা নৌকো থেকে ১৬টা জাল পড়েছিল নদীতে। যে সময়ে এই গবেষণার কাজ চলছিল তখন সেখানে ছিল ৮ টি নৌকো। একই সময়ে নমুনা সংগ্রহের কাজে ব্যস্ত বিজ্ঞানীদের নৌকোর জালে ধরা পড়ে সেই হাঙরটি।

advertisement

View More

আরও পড়ুন- দোলযাত্রায় বন্ধ থাকবে এই ভেসেল সার্ভিস… যাওয়ার আগে জেনে নিন

হুগলি নদীর মোহনা থেকে ১৮০ কিলোমিটার ভিতরে কিভাবে এল হাঙরটি তা নিয়ে ধন্দ কিন্তু কাটছে না প্রাণিবিজ্ঞানীদের। ইতিমধ্যেই ঘটনাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ ওয়াইল্ডলাইফ সায়েন্সে। বিষয়টি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে নাকি নদীর জলে লবণের পরিমাণ বৃদ্ধির কারণে, তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়ঙ্কর কাণ্ড! হুগলি নদীতে বুল শার্ক! কোথা থেকে এল হাঙর! প্রবল আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল