TRENDING:

Accident: আচমকা একটা কান ফাটানো শব্দ আর ভয়াবহ চিৎকার! সজোরে লরি এসে ধাক্কা মারল বাসের পেটে... সব শেষ!

Last Updated:

বৃহস্পতিবার সকালে বাগনান লাইব্রেরি মোরে মর্মান্তিক বাস দুর্ঘটনা, দুর্ঘটনায় আহত প্রায় ২৫-২৬ জন, মৃত ২

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২ জন যাত্রীর মৃত্যু। আহত হয়েছেন প্রায় ২৫-২৬ জন। জাতীয় সড়কে ওঠার মুহূর্তে যাত্রীবোঝাই বাসের সঙ্গে সংঘর্ষ হয় পণ্যবাহী ট্রাকের। সকাল সাড়ে ৭ টা নাগাদ বাগনান- শ্যামবাজার রুটের ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।  লাইব্রেরি মোড় স্ট্যান্ড থেকে জাতীয় সড়কের কলকাতাগামী লেন ধরার মুহূর্তে দুর্ঘটনা ঘটে।
১৬ নম্বর জাতীয় সড়কের বাগনান লাইব্রেরী মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা 
১৬ নম্বর জাতীয় সড়কের বাগনান লাইব্রেরী মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা 
advertisement

সকালে বাগনান লাইব্রেরি মোড় থেকে যাত্রী বোঝাই বাস’টি কলকাতা শ্যামবাজার উদ্দেশে রওনা হয়। জাতীয় সড়কের কোলাঘাটগামী লেন পার হবার সময় কলকাতার দিক থেকে একটি লরি সিগন্যাল ভঙ্গ করে দ্রুত গতিতে এসে বাসের গায়ে ধাক্কা মারে। যাত্রীরা গুরুতর আহত হয়ে পড়েন। দুর্ঘটনা ঘটার মুহূর্তে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাগনান হাসপাতাল, স্থানীয় বেসরকারি হাসপাতাল এবং উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত যাত্রীদের মধ্যে হাসপাতালে দু’জন যাত্রীকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে এই ঘটনায় ২৫-২৬ জন যাত্রী গুরুতর আহত।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

জানা যায়, বাগনান লাইব্রেরি মোড় থেকে শ্যামবাজারের উদ্দেশে রওনা দেয়া ওই বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। ১৬ নম্বরে জাতীয় সড়কে যান চলাচল কিছুক্ষণ থমকে পারে। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: আচমকা একটা কান ফাটানো শব্দ আর ভয়াবহ চিৎকার! সজোরে লরি এসে ধাক্কা মারল বাসের পেটে... সব শেষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল