TRENDING:

Panihati councilor murder case: কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, আত্মহত্যার চেষ্টা স্ত্রীর! উত্তপ্ত পানিহাটি

Last Updated:

গত মার্চ মাসে পুরসভা নির্বাচনের পর পরই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অরুণ ঘোষ, ব্যারাকপুর: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনে মূল অভিযুক্ত ছাড়া পাওয়ার ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়ালো৷ দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা৷ এমন কি, পুলিশি তদন্তে আস্থা না রেখে অনুপম দত্ত হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই তদন্তের দাবিও ওঠে৷ ছেলে, মেয়েকে নিয়ে ঘরে ঢুকে আত্মহত্যার চেষ্টা করলেন নিহত কাউন্সিলরের স্ত্রী৷ যদিও সময় মতো তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা৷
টায়া জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা৷
টায়া জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা৷
advertisement

অনুপম বাবুুর স্ত্রী  মীনাক্ষীদেবী এখন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

গত মার্চ মাসে পুরসভা নির্বাচনের পর পরই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই ঘটনায় প্রসেনজিৎ পণ্ডিতকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে প্রসেনজিৎ পণ্ডিত ওরফে বাপিকে৷ যদিও সোমবার তিনিই আদালত থেকে জামিন পেয়ে যান৷

advertisement

আরও পড়ুন: অনুব্রত মামলার বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়, গভীর রাতে বর্ধমানে গ্রেফতার আইনজীবী

এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অনুপম দত্তের অনুগামী এবং এলাকার বাসিন্দারা৷ রাতেই আগরপাড়ার তেঁতুলতলায় বি টি রোড অবরোধ করেন তাঁরা৷ টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে রাখা হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ৷ পুলিশের সামনেই ওঠে সিবিআই তদন্তের দাবি৷ অবরোধ না ওঠায় এলাকায় পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা৷ কীভাবে অভিযুক্ত জামিন পেলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা বাদে অবরোধ ওঠে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

অনুপম দত্ত খুন হওয়ার পর উপনির্বাচনে জিতে তাঁর স্ত্রী মীনাক্ষী দত্ত ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন৷ গতকাল রাতে মীনাক্ষীদেবী নিজের ছেলে এবং মেয়েকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি৷ সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা এসেই তাঁকে উদ্ধার করেন৷ রাতেই মীনাক্ষীদেবীকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও তাঁর ছেলে এবং মেয়ে বাড়িতেই রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panihati councilor murder case: কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, আত্মহত্যার চেষ্টা স্ত্রীর! উত্তপ্ত পানিহাটি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল