TRENDING:

South 24 Parganas News: হাতানো টাকা ভোগ করতে পারছে না প্রতারকরা! সুন্দরবন পুলিশের দুর্দান্ত সাফল্য, হাঁফ ছেড়ে বাঁচছেন বাসিন্দারা

Last Updated:

South 24 Parganas News: এবার সাইবার জালিয়াতদের ধরতে আরও সক্রিয় হল সুন্দরবন পুলিশ জেলা। গত এক মাসে অভিযোগকারীদের টাকা ফেরত দিতে শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: এবার সাইবার জালিয়াতদের ধরতে আরও সক্রিয় হল সুন্দরবন পুলিশ জেলা। গত এক মাসে অভিযোগকারীদের টাকা ফেরত দিতে শুরু করেছে পুলিশ। এই ঘটনায় খুশি সকলেই। বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে আনা হচ্ছে টাকা।
প্রতারিতদের টাকা ফেরাচ্ছে পুলিশ
প্রতারিতদের টাকা ফেরাচ্ছে পুলিশ
advertisement

এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট জানান, “সাধারণ মানুষ অনেকসময় না বুঝে ফাঁদে পা দেন। এই ধরণের প্রতরণা রুখতে আমরা সতর্ক আছি। কিন্তু মানুষকেও সতর্ক থাকতে হবে। অপরিচিত নম্বর থেকে ফোন বা সন্দেহজনক বার্তার কেউ জবাব দেবেন না।”

আরও পড়ুন: বাড়িতে রয়েছে হাঁস, মুরগি…! বর্ষায় এই ভুল করলেই সব শেষ, সতর্ক করে রোগমুক্ত রাখার উপায় জানাল প্রাণী সম্পদ বিকাশ দফতর

advertisement

সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার তদন্তেই আসছে সাফল্য। অনলাইন প্রতারণার মাধ্যমে এই টাকা হাতানো হচ্ছে। জাতীয় সাইবার অভিযোগ পোর্টালে অভিযোগ নথিভুক্ত হচ্ছে। মোবাইলে ওটিপি আসার পর সেই তথ্য শেয়ার করতেই উধাও হয়ে যাচ্ছে টাকা। সেই টাকা ফিরিয়ে আনছে পুলিশ। ফলে খুশি সকলেই। সম্প্রতি কালিপদ গায়েন নামের এক ব্যক্তির প্রায় ৭০ হাজার টাকা ফেরান হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এছাড়াও আরও তিন ব্যক্তির টাকা ফেরান হয়েছে। তদন্তকারী অফিসাররা লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিতে পারছেন এবং টাকাও উদ্ধার হচ্ছে। এর ফলে ভবিষ্যতে এই পুলিশ জেলায় সাইবার প্রতরণার হার কমবে বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হাতানো টাকা ভোগ করতে পারছে না প্রতারকরা! সুন্দরবন পুলিশের দুর্দান্ত সাফল্য, হাঁফ ছেড়ে বাঁচছেন বাসিন্দারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল