TRENDING:

পূর্ব বর্ধমানে মিড-ডে মিল খাদ্য সামগ্রীর সঙ্গে এবার যুক্ত হল হ্যান্ড স্যানিটাইজার, শুক্রবার থেকে বিলি শুরু

Last Updated:

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি মাস থেকে ছাত্র-ছাত্রীদের মাথাপিছু ২ কেজি করে আলু, ২ কেজি করে চালের সঙ্গে আড়াইশো গ্রাম করে মুসুর ডাল দেওয়া হবে। এছাড়াও তাদের হাতে ৫০ মিলি লিটারের স্যানিটাইজারের বোতল দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলায় স্কুলগুলিতে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এবার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের চাল ডাল আলুর পাশাপাশি স্যানিটাইজারও দেওয়া হবে। গত বুধবার থেকে এই জেলায় মিড ডে মিলের খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে ঘোষণা করেছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেইমতো প্রস্তুতিও নিয়েছিল স্কুলগুলি। কিন্তু মঙ্গলবার আচমকা সেই কর্মসূচি স্থগিত রাখা হয়। জানা গিয়েছে, চাল ডাল আলু নিয়ে সমস্যা না থাকলেও স্যানিটাইজার জোগাড় করতেই কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয় জেলা প্রশাসনকে। প্রয়োজনীয় পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার হাতে না আসায় পিছিয়ে দিতে হয় খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচিী।
advertisement

শুক্রবার থেকে চার দিন জেলার সব স্কুলের মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিলি করা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক হুমায়ুন বিশ্বাস। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি মাস থেকে ছাত্র-ছাত্রীদের মাথাপিছু ২ কেজি করে আলু, ২ কেজি করে চালের সঙ্গে আড়াইশো গ্রাম করে মুসুর ডাল দেওয়া হবে। এছাড়াও তাদের হাতে ৫০ মিলি লিটারের স্যানিটাইজারের বোতল দেওয়া হবে। সব পড়ুয়াকে মাস্ক দেওয়ারও পরিকল্পনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। তবে সেই মাস্ক কবে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে।

advertisement

পূর্ব বর্ধমান জেলায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছে। বেশ কয়েকটি স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, ৪ ও ৫ জুলাই খাদ্য সামগ্রী প্যাকেট করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে প্যাকেট করা হয়। বুধবার সেই খাদ্য সামগ্রী বিতরণ করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার জানানো হয় স্যানিটাইজার না আসায় খাদ্য সামগ্রী বিতরণের কাজ দুই দিন পিছিয়ে দেওয়া হল। শিক্ষকদের বক্তব্য, এর ফলে প্যাকেটের আলু পচে নষ্ট হয়ে যাবার আশঙ্কা রয়েছে। তাছাড়া খাদ্য সামগ্রী বিতরণের দিনক্ষণ অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছিল। পরিবর্তিত নির্দেশ অনুযায়ী আবার তাদের সেই দিনক্ষণ জানাতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের বদলে তাদের অভিভাবকদের খাদ্য সামগ্রী নিতে আসতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে একদিনে সবাইকে খাদ্য সামগ্রী বিলি না করে প্রতিদিন দুটি ক্লাসের পড়ুয়াদের খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্ব বর্ধমানে মিড-ডে মিল খাদ্য সামগ্রীর সঙ্গে এবার যুক্ত হল হ্যান্ড স্যানিটাইজার, শুক্রবার থেকে বিলি শুরু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল