TRENDING:

Mobile Thief: ভারতে চুরি যাওয়া মোবাইল কোথায় যায়? পুলিশ যা জানতে পারল, চমকে উঠছে সবাই!

Last Updated:

Bangladesh- ভারতে চুরি যাওয়া মোবাইল ফোন এভাবেই পৌঁছে যেত বাংলাদেশে! পুলিশের জালে রাজশাহীর যুবক ধরা পড়তেই মোবাইল পাচারের চাঞ্চল্যকর তথ্য উঠে আসল পুলিশের হাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ভারতে চুরি যাওয়া মোবাইল ফোন এভাবেই পৌঁছে যেত বাংলাদেশে! পুলিশের জালে রাজশাহীর যুবক ধরা পড়তেই মোবাইল পাচারের চাঞ্চল্যকর তথ্য উঠে আসল পুলিশের হাতে।
মোবাইল ফোন
মোবাইল ফোন
advertisement

শহর বুকে চুরি হওয়া মোবাইল ফোনের তদন্তে নেমেই এয়ারপোর্ট থানার তদন্তকারী হদিশ পেলেন এই মোবাইল পাচার চক্রের। ঘটনায় পার্কস্ট্রিট থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা এম মাহমুদুল হাসানকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট ‘বেঙ্গলি ম্যাট্রিমনি’-তে পরিচয় হয় নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা সুদীপ বোস এর সঙ্গে  জিয়া সিং ওরফে রমা সাউয়ের। কিছুদিনের মধ্যেই সরাসরি সাক্ষাতের জন্য এয়ারপোর্ট থানার আড়াই নম্বরের সামনে এক গেস্ট হাউসে যান তাঁরা।

advertisement

অভিযোগ, সেখানে সুদীপ বোসকে চা-র সঙ্গে মাদক মিশিয়ে অচেতন করে তাঁর মোবাইল ফোন, নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী লুট করে চম্পট দেয় জিয়া সিং। গোটা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের হলে, পরবর্তী সময়ে এয়ারপোর্ট থানার পুলিশ অভিযুক্ত জিয়া সিংকে গ্রেফতার করে।

View More

আরও পড়ুন- এই ছিল ১০০%, হয়ে গেল ৫০%! মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? এই সমস্যা হচ্ছে না তো?

advertisement

জিজ্ঞাসাবাদে সে জানায়, খোয়া যাওয়া মোবাইল ফোনটি বাংলাদেশের এক নাগরিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ পার্ক স্ট্রিটের আরআর গেস্ট হাউস থেকে রাজশাহীর বাসিন্দা এম মাহমুদুল হাসানকে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য।

অভিযোগ, চুরি যাওয়া মোবাইল ফোনগুলো কলকাতা থেকে পাচার হয়ে যেত বাংলাদেশে এবং সেখানেই তা বিক্রি করা হত। তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন এই মোবাইল ফোনগুলি কোনও জঙ্গি সংগঠন বা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের হাতে পৌঁছত কিনা। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই চক্রের পেছনে কোন বড় আন্তর্জাতিক পাচারচক্র কাজ করতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে আরও  নাম উঠে আসতে পারে বলে অনুমান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

Rudra Narayan Roy 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Thief: ভারতে চুরি যাওয়া মোবাইল কোথায় যায়? পুলিশ যা জানতে পারল, চমকে উঠছে সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল