TRENDING:

Murshidabad News: নতুন পোশাক পরে লাঠিখেলায় মাতলেন 'ঘোষেরা'! কারণ জানলে বিস্মিত হবেন

Last Updated:

পূর্বপুরুষের খেলা অনুযায়ী শুয়োর মারা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে জমায়েত হয় বহু মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: লাঠি খেলা অনেক রকমের হয়। সাধারণত দৈহিক কসরতের লাঠিখেলা বাদে আমরা মহরমের লাঠি খেলাকে বুঝে থাকি। কিন্তু গোবর্ধন পুজোতেও যে লাঠি খেলা হয় এটা আপনি জানতেন? মুর্শিদাবাদে এই লাঠি খেলা দেখলে চমকে উঠবেন।
advertisement

প্রত্যেক বছরের মত এবার‌ও গোবর্ধন পুজো উপলক্ষে লাঠি খেলায় মাতল বড় বাথান ও ছোট বাথান এলাকার মানুষ। পুরান মতে, দেবরাজ ইন্দ্রের রোষ থেকে বৃন্দাবনবাসীকে বাঁচাতে ছোট্ট শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড়কে করে আঙুলের ডগায় তুলে নিয়েছিলেন। তার তলায় আশ্রয় নিয়ে প্রাণ বেঁচেছিল বৃন্দাবনের মানুষের। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর হয় গোবর্ধন পুজো।

advertisement

আরও পড়ুন: শহরের মাঝে পুকুর হয়ে গেল ডাস্টবিন! গোটাটা জানলে ভিড়মি খাবেন

মুর্শিদাবাদের নবগ্রামে প্রতিবছর ঘটা করে গোবর্ধন পুজো হয়। কালী পুজোর দু’দিন পর এই গোবর্ধন পুজোর আয়োজন করা হয়। গোবর্ধন পুজোর পর ঘোষ সম্প্রদায়ের মানুষ অর্থাৎ গোয়ালারা তাদের গরু-মোষদের স্নান করিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। তারপর সেখানে পূর্বপুরুষের খেলা অনুযায়ী শুয়োর মারা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে জমায়েত হয় বহু মানুষ। গোবর্ধন পুজো উপলক্ষে এলাকার গোয়ালারা নতুন পোশাক পরেন, সুন্দর করে সাজানো হয় গরু ও মোষকে। এই দিন গ্রামের সবাই নিরামিষ খান।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: নতুন পোশাক পরে লাঠিখেলায় মাতলেন 'ঘোষেরা'! কারণ জানলে বিস্মিত হবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল