TRENDING:

South 24 Parganas News: আবাসনের পিছন থেকে মিলল যুবকের দেহ...মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা! তদন্তে পুলিশ

Last Updated:

South 24 Parganas News: এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ানো মথুরাপুরের সন্তোষনগর এলাকায়। একটি বেসরকারি আবাসনের পিছন থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মথুরাপুরের সন্তোষনগর এলাকায়। একটি বেসরকারি আবাসনের পিছন থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতদেহ আনা হয়েছে এখানে
মৃতদেহ আনা হয়েছে এখানে
advertisement

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছাদ থেকে পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রথমে নাম জানা না গেলেও পরে জানা যায় ওই যুবকের নাম শরীফ গাজী। বাড়ি চাঁদপাশা।ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। যদিও এই তত্ত্ব মানতে নারাজ অনেকেই।

আরও পড়ুনঃ গঙ্গার নীচে মেট্রো চলাচলের সময়সীমা বদল, দু’টি মেট্রোর মাঝে বাড়ল সময়ের ব্যবধান, জানুন সূচি

advertisement

ওই যুবক আগে এলাকায় চুরি করতো বলে সূত্রের খবর। অনেকবার পুলিশের হাতে ধরাও পড়েছে। কিন্তু পরে আবার ছাড়া পেয়ে চুরি করত। তবে,  বেশ কয়েক মাস সে চুরি ছেড়ে দেয় বলে দাবী পরিবারের।

View More

আরও পড়ুনঃ পার্সেল অফিস দুর্নীতি মুক্ত করতে সচেতনতা শিবির! সঙ্গে সেমিনার, প্রশ্নোত্তর পর্বও…

advertisement

কিন্তু এরপর ওই যুবকের কীভাবে মৃত্যু হল তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঘটনার।  ছাদ থেকে পড়ে মৃত্যু হল নাকি তাঁকে খুন করে ফেলা হয়েছে সেই প্রশ্নও ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ইতিমধ্যে গ্রামের বেশ কিছু ব্যক্তি মৃত যুবককে হাসপাতালে দেখতে গিয়েছেন। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

নবাব মল্লিক

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আবাসনের পিছন থেকে মিলল যুবকের দেহ...মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা! তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল