এ নিয়ে খুশি বিশ্বজিৎ চক্রবর্তী, প্রবীর প্রামাণিকের মত আরও অনেক স্থানীয় বাসিন্দা। এই জায়গাটি আগের থেকে এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
ফলে ফ্রেজারগঞ্জের বাঁধ সংস্কার করা খুবই জরুরি। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার সামনে থেকেই একমিনিট গেলেই চোখে পড়বে এই জায়গাটি। এই জায়গার বাঁধ সংস্কার হয়ে গেলে এখানে আরও অনেক পর্যটক আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সেই সঙ্গে স্থানটি শুটকি মাছের ব্যবসা ও অন্যান্য অনেক উপায়ে উপকৃত হবেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: ঢোকা যাবে সোজা খাঁচায়, এই শীতে আলিপুর চিড়িয়াখানায় বিরাট চমক
আরও পড়ুন: প্রায় কোনও খরচ ছাড়াই এই ব্যবসা শুরু বিপুল টাকা লাভ করতে পারবেন !
বাঁধ সংস্কার হয়ে গেলে বাঁধের উপর থেকেই দেখা যাবে খোলা সমুদ্র। বাঁধের অপর পাশে খোলা জায়গা পাওয়া যাবে কিছুটা। ফলে এই জায়গাটি খুবই জনপ্রিয় হয়ে উঠবে।
নবাব মল্লিক





